প্রকাশ: ২০১৮-১১-১৬ ২১:৪৬:৫৩ || আপডেট: ২০১৮-১১-১৬ ২৩:২৫:১৭
আব্বাস হোসাইন আফতাব, রাঙ্গুনিয়া প্রতিনিধি:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭(রাঙ্গুনিয়া,বোয়ালখালী আংশিক) আসনে মনোনয়নের জন্য বিএনপির দলীয় ফরম সংগ্রহ করেছেন রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জাবেদ বাহাদুর। তিনি আজ শুক্রবার(১৬ নভেম্বর) বিকেলে বিএনপির দলীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম নেন। ইউনিয়ন ছাত্রদল নেতা এমপি নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম নেয়ার কবরে রাঙ্গুনিয়ায় সর্বত্র চলছে আলোচনা সমালোচনা।
জানতে চাইলে জাবেদ বাহাদুর মুঠোফোনে বলেন, “চৌধুরী পরিবারের বাইরে প্রার্থী দেয়ার কোনো সুযোগ নেই। চৌধুরী পরিবারকে ডিঙ্গিয়ে যে যার ইচ্ছেমতো মনোনয়ন ফরম নিচ্ছেন। তারই প্রতিবাদে তিনি ফরম নিয়েছেন বলে জানান।”
জানতে চাইলে উপজেলা ছাত্রদলের আহবায়ক আনচুর উদ্দিন বলেন, “ মনোনয়ন ফরম যে কারো নেয়ার অধিকার আছে। এখন কিছু বলা যাচ্ছেনা। আরো কিছুদিন পর বুঝা যাবে আসলে কে প্রার্থী হচ্ছেন। ”