চট্টগ্রাম, , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

রাঙ্গুনিয়া নুরুল উলুম স্কুলে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান 

প্রকাশ: ২০১৮-১১-১৬ ২০:৪৯:০৯ || আপডেট: ২০১৮-১১-১৬ ২০:৪৯:০৯

রাঙ্গুনিয়া প্রতিনিধি:

রাঙ্গুনিয়া নুরুল উলুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান স্কুল পরিচালনা কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বৃহষ্পতিবার(১৫ নভেম্বর)অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর লোকমানুল হক তালুকদার।

উপজেলা যুবলীগের সহসভাপতি মো. পারভেজ হোসেন। সংবর্ধিত অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আহসান উদ্দিন, বিদায়ী শিক্ষক মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন শিক্ষানুরাগী জাহাঙ্গীর আলম তালুকদার, পূর্ব ইছামতি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি ফজলুল করিম তালুকদার, ওয়ালটনের সহকারি পরিচালক (মার্কেটিং) গোলাম মোস্তফা, অবসরপ্রাপ্ত শিক্ষক  আবদুল আউয়াল, পিটিএ সদস্য মো. নবীর হোসেন, এসএমসি সদস্য ফারজানা সুলতানা, জান্নাতুন নুর বাপ্পী, ফিরোজা বেগম, শিক্ষকদের মধ্যে বাবলী বড়ুয়া, আবু জাফর সৈয়দা লুৎফুন্নেছা, রুনা ইয়াছমিন, শাকিলা ইয়াছমিন, শিক্ষক বাবলু চৌধুরী প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *