চট্টগ্রাম, , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

সনাক-টিআইবি’র ইয়েস দলের উদ্যোগে পটিয়ায় ‘ভ্রাম্যমান তথ্য ও পরামর্শ ডেস্ক’

প্রকাশ: ২০১৮-১১-১৬ ০০:৫৮:২৫ || আপডেট: ২০১৮-১১-১৬ ০০:৫৮:২৫

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : “অবাধ তথ্য প্রবাহ গণতন্ত্রের পথ সুগম করে” এই স্লোগানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থী ও অভিভাবকদেও সচেতন করার লক্ষ্যে এক ‘ভ্রাম্যমান তথ্য ও পরামর্শ ডেস্ক’ ক্যাম্পেইন ১৪ নভেম্বর ২০১৮ পটিয়া উপজেলার হাইদগাঁও কাজী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচালিত হয়। সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি পটিয়ার ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস দলের সদস্যরা উক্ত ক্যাম্পেইন পরিচালনা করেন।

উক্ত কার্যক্রমের মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের প্রাথমিক শিক্ষা সেবা সর্ম্পকিত বিভিন্ন তথ্য ও পরামর্শ প্রদান করা হয়, যেমন: বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীর সংখ্যা, বিভিন্ন সেবার ফি, বিদ্যালয় পরিচালনার সময়সূচি, উপবৃত্তি পাওয়ার নিয়মাবলী, এসএমসি’র গঠন এবং দায়িত্ব ও কর্তব্য, শিক্ষক, সহকারি শিক্ষা অফিসার এবং অভিভাবকদের দায়িত্ব ও কর্তব্য, অভিযোগ জানানোর স্থান প্রভৃতি। ক্যাম্পেইন সকাল সাড়ে দশ’টায় শুরু হয়ে দুপুর একটা পর্যন্ত চলে। উল্লেখ্য, বিদ্যালয় কর্তৃপক্ষ থেকে নেওয়া উল্লেখিত তথ্যেও উপর ভিত্তি করে তৈরী করা একটি ভাঁজ পত্র শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিতরণ করা হয়েছে। এ ধরণের ভাঁজপত্র শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকও সাধারণ জনগণের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে এবং বিদ্যালয় কর্তৃপক্ষ এ ধরণের কার্যক্রমের প্রশংসা করেছেন।

এসময় উপস্থিত ছিলেন সনাক সদস্য শীলা দাশ, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: দিদারুল আলম, টিআইবি পটিয়ার এরিয়া ম্যানেজার মো: জসিম উদ্দিন এবং বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ। এদিন ক্যাম্পেইন পরিচালনা করেন ইয়েস দলনেতা রবিউল হোসেন, নোমান মাহমুদ, শাহ আলম, আকিজ উদ্দিন রাশেদ, ওয়াহিদুল আলম এবং শাহেদ খান। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: দিদারুল আলম এসময় বলেন, সনাক-টিআইবি’র তরুণ ইয়েস দলের পরিচালিত ভ্রাম্যমান তথ্য ও পরামর্শ ডেস্ক এর মাধ্যমে অভিভাবকরা সহজে বিদ্যালয়ের কার্যক্রম সম্পর্কে জানতে পারছে। এখানে সেবা সম্পর্কিত যে তথ্যপত্র দেয়া হয় তা থেকে অভিভাবকরা বিদ্যালয়ে কোন সেবার জন্য কত টাকা লাগবে তা সহজে জানতে পারবে। তিনি এ ধরণের তথ্য ও পরামর্শ ডেস্ক বিদ্যালয়ে নিয়মিত পরিচালনা করার জন্য অনুরোধ করেন। এদিন ১৪৫ জন নারীসহ মোট ২৭৪ জনকে বিভিন্ন তথ্য ও পরামর্শ দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *