প্রকাশ: ২০১৮-১১-১৬ ২০:৫২:৪৪ || আপডেট: ২০১৮-১১-১৬ ২০:৫২:৪৪
রাঙ্গুনিয়া প্রতিনিধি:
রাঙ্গুনিয়ায় ‘নওরোজ তরুণ পরিষদ’ পৌরসভার সৈয়দবাড়ি শাখার আয়োজনে শেখ বাড়ি প্রাঙ্গণে মঙ্গলবার পবিত্র জশনে জুলুছে ঈদ- এ- মিলাদুন্নবী (দঃ) উদযাপন উপলক্ষ্যে ‘ফয়জানে মদীনা কনফারেন্স ও আ’লা হযরত (রহঃ) কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নওরোজের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম ইকরাম হোসাইনের সভাপতিত্বে আশেকে মোস্তফা ও ইমতিয়াজ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ইসলামী চিন্তাবিদ এ্যাডভোকেট মোছাহেব উদ্দীন বখতিয়ার। মাহফিলে প্রধান অতিথি ছিলেন মাওলানা আব্দুর রহমান জামী। উদ্বোধক ছিলেন কলামিস্ট মাওলানা দিদারুল ইসলাম কাদেরী। বিশেষ আলোচক ছিলেন মাওলানা নাছির উদ্দীন নাহিদ আল-কাদেরী, মাওলানা মঈন উদ্দীন সিকদার, সৈয়দবাড়ি গাউছিয়া কমিটির সভাপতি মো. হাবিবুল্লাহ, শিক্ষানুরাগী মো. ইস্কান্দার প্রমুখ।
প্রধান আলোচকের বক্তব্যে এ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার বলেন, “ হযরত মোহাম্মদ (দঃ) এর আগমনে পৃথিবী তাঁর অন্ধকারাচ্ছন্ন রূপ হতে মুক্তি লাভ করেছে। তাই তাঁর আগমনের মহিমান্বিত এই মাসেই আবালবৃদ্ধবণিতা সকলকে ঈমান-আমল ঠিক রেখে একতাবদ্ধভাবে সমাজের বিশৃঙ্খলা রোধের শপথ গ্রহণ করতে হবে। সমাজের অনিয়ম অরাজকতা দূরীকরণ মিলাদুন্নবী উদযাপনের লক্ষ্য হোক।