আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১১-১৬ ০০:৫৫:৩৫ || আপডেট: ২০১৮-১১-১৬ ০০:৫৫:৩৫
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়া পৌরসভা ৪নং ওয়ার্ড ১২ দিন ব্যাপী ঈদে মিলাদুন্নবী (দ.) উদ্যাপন কমিটির উদ্যোগে শেয়ানপাড়া শরীফ খাঁ জামে মসজিদ ময়দানে ২য় বারের মত আয়োজিত শেয়ানপাড়া ১২ দিন ব্যাপী মাহফিলে ৬ষ্ঠ দিবসে প্রধান অতিথি ছিলেন হযরতুলহাজ্ব মাওলানা মুহাম্মদ নুরুল কবির আলকাদেরী। প্রধান আলোচক ছিলেন হযরতুলহাজ্ব অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ বদিউল আলম রেজভী। নির্ধারিত বিষয়ে বক্তারা বলেন, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর (র.) এর মহান চরিত্রের বিশ্লেষণ আমাদের শাসক বর্গের জন্য পথ প্রদর্শক। সরলতা ও কর্তব্যনিষ্ঠতা ছিল তার মূখ্যনীতি। সরল জীবনযাপনের যে নজির তিনি সৃষ্টি করে গিয়েছেন তাকে আজও কেউ অতিক্রম করতে পারেনি। পরনে থাকতো কমদামী কাপড়, শরীরে থাকতো তালিযুক্ত জামা। পারস্য বিদ্যা খরমুজ বন্দীবেশে মদিনায় এসে মদিনার মসজিদে খলিফাকে যেভাবে দেখলেন, তাতে তার দিব্যজ্ঞান লাভ হয়েছিল। খরমুজ ওমরকে বলেছিলেন “জগৎ তোমার নিকট হার মানবে” যেহেতু জগতের সকল আশা-আকাঙ্খা, কামনা-বাসনা, তোমার নিকট হার মেনেছে। তার জীবন চরিত্রের মূল আদর্শ ছিল সরলতা ও কর্তব্য জ্ঞান। তার শাসনের মূলনীতি ছিল ন্যায়পরায়নতা ও একাগ্রতা। হযরত ওমর (র.) ১৩হিজরীতে মুসলিম জাহানের দ্বিতীয় খলিফার দায়িত্বভার গ্রহণের পর তিনি তার শাসন ব্যবস্থাকে মজলিশের শুরা, দক্ষ কর্মকর্তা নিয়োগ, অর্থনৈতিক পরিকল্পনা, আইনের সুশাসন প্রতিষ্ঠাসহ অনেক পরিকল্পনা গ্রহণ করেন। তার শাসন আমলে তিনি মক্কা, মদীনা, সিরিয়া, বশরা, কুফা, মিশর, ফিলিস্তিনকে আটটি প্রদেশে ভাগ করেন পরিচালনা সুবিধার জন্য এবং প্রত্যেক প্রদেশে একজন গভর্নর নিযুক্ত করেন। বলা হয় হযরত ওমর (র.) অর্ধ পৃথিবীর শাসনকর্তা। তিনি ছিলেন একজন উদার শাসক। সুখ দুঃখের অন্ধকারে ঘুরে বেড়াতেন প্রজাদের খোঁজ খবর নিতেন। তাছাড়া হযরত ওমর (র.) ছিলেন রাসুল (দ.) একনিষ্ঠ সঙ্গী ওমরের ব্যাপারে রাসুল (দ.) বলেন-আমার পরে কোন নবী আসলে সেই হযরত ওমর (র.) আসত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- মো: ফজলে হারুন সিরাজী। উদ্বোধক ছিলেন-আলহাজ্ব মো: মোস্তাক আহমদ সও: বিশেষ অতিথি ছিলেন-হাজী আবদুল মালেক,হাফেজ আনছারুল হক, গাজী মো: আবদুল মুমিন, মো: ফারুকুল ইসলাম, মোহাম্মদ আলী হোসেন, ক্বারী মো: সিরাজুল মোস্তফা, গাজী আবদুল মামুন, মোহাম্মদ শওকত আলী প্রমুখ। এতে পবিত্র কোরআন হতে সুরা আহযাব এর ৪০ থেকে ৪৫নং আয়াতের বঙ্গানুবাদসহ তেলাওয়াত করেন হাফেজ মুহাম্মদ হাছান ছিদ্দিকী। নাতে রাসূল (দঃ) পরিবেশন করেন শায়ের মুহাম্মদ রিয়াদুল হক।