মিজবাউল হক
চকরিয়া অফিস
প্রকাশ: ২০১৮-১১-১৭ ২০:০৭:৪৭ || আপডেট: ২০১৮-১১-১৭ ২০:০৭:৪৭
চকরিয়ায় ক্ষতিকর কীটনাশক দিয়ে এক কৃষকের ধান ক্ষেত নষ্ট করার অভিযোগ উঠেছে। উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের সুজইল্যাকাটা করইতল্যারচর এলাকায় এ ঘটনা ঘটে। এতে ওই কৃষকের ৭ কানি জমির আনুমানিক ১লক্ষ ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন।
গতকাল শনিবার বিকালে চকরিয়া প্রেসক্লাবে সাংবাদিকদের কাছে এসব অভিযোগ তুলে ধরেন সুরাজপুর এলাকার বাসিন্দা ভুক্তভোগী কৃষক দেলোয়ার হোসেন।
তিনি দাবী করেন, বোরো মৌসুমে স্থানীয় গোলাম মোস্তাফা বাদশার মালিকানাধীন ৭ কানি জমি বর্গাচাষী হিসেবে চাষ করে আসছি। গত ১০ অক্টোবর স্থানীয় একদল দুর্বৃত্ত রাতের আধাঁরে চাষ করা জমিতে ক্ষতিকর কীটনাশক দেয়। পরদিন ক্ষেতে গিয়ে দেখতে পাই থোড় আসা ধান গাছগুলো নুইয়ে পড়ে যায়। এরপর বিষয়টি স্থানীয় চেয়ারম্যানকে অবগত করে স্থানীয় মীর কাশিমকে বিবাদী করে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি অভিযোগ দায়ের করি। ইউএনও বিষয়টি চকরিয়া থানার ওসিকে তদন্ত করে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।
ভুক্তভোগী দেলোয়ার আরো বলেন, সম্প্রতি রোপিত ধান কর্তনের আগে ৩০হাজার টাকা চাঁদা দাবী করেন একই ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত ইউছুপ আলীর ছেলে মীর কাশিম। না হয় ধান কর্তন করতে দিবেনা মর্মে হুশিয়ারী দেন বলেও তিনি দাবী করেন। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক দেলোয়ার হোসেন প্রশাসনের হস্তক্ষেপ কামনা