চট্টগ্রাম, , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

মিজবাউল হক চকরিয়া অফিস

চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট  যুবকের মৃত্যু

প্রকাশ: ২০১৮-১১-১৭ ২০:১৯:০২ || আপডেট: ২০১৮-১১-১৭ ২০:১৯:০২

চকরিয়া উপজেলায় সুপারি চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো.ফরহাদ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার শাহারবিল ইউনিয়নের মাইজঘোনা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফরহাদ একই এলাকার আবুল হোসেনের ছেলে। সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে একই এলাকার আবদুর রহিমের মালিকানাধীন গাছ থেকে সুপারি চুরি করতে গাছে ওঠে ফরহাদ। এসময় সুপারি গাছের পাশে থাকা পল্লী বিদ্যুতের ৩৩ হাজার ভোল্টের লাইন সুপারি গাছে লেগে বিদ্যুতস্পৃষ্টে গাছ থেকে মাটিতে পড়ে ঘটনাস্থলে মারা যান ফরহাদ।

চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান জানান, ঘটনা শোনার পর পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *