চট্টগ্রাম, , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

মিজবাউল হক চকরিয়া অফিস

চকরিয়ায় রায়হানের স্বরণ সভা ও দোয়া মাহফিল 

প্রকাশ: ২০১৮-১১-১৭ ২০:১১:৫৫ || আপডেট: ২০১৮-১১-১৭ ২০:১১:৫৫

চকরিয়া উপজেলার সামাজিক সংগঠন পিসফুল ইউনাইটেড ক্লাবের উদ্যোগে মরহুম মো.রায়হান চৌধুরীর স্বরণে খতমে কোরান, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার দুপুর ১২টায় দীঘির পাড় কেন্দ্রীয় জামে মসজিদে প্রথমে খতমে কোরআন, দিঘীর পাড়া এবতেদায়ী মাদ্রাসা মিলানায়তনে স্বরণ সভা এবং এতিম, আসহায়, গরীব মিস্কিনদের মাঝে তবারুক বিতরণ করা হয়।

ক্লাবের স্বরণ সভায় সভাপতিত্ব করেন মোঃ জাহেদুল ইসলাম। পরিচালন করেন সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম নয়ন। এ সময় উপস্থিত ছিলেন চকরিয়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোঃ মনজুর আলম, চকরিয়া চশমা সেন্টারের  ডিরেক্টর বিশিষ্ট রাজনীতিবিদ সেলিম রেজা, রায়হানের পিতা হাফেজ ইউনুছ, ক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাহমুদুল হাসান আরফাত, যুগ্ম সম্পাদক আরফাত হোসেন, মঈন উদ্দিন রুবেল, সাংগঠনিক সম্পাদক এসএম মাহমুদুল করিম পাইলট, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম সাইমন, আইন বিষয়ক সম্পাদক আতিক বিন ওমর উসমানি, সমাজ কল্যাণ সম্পাদক নেজামউদ্দিনসহ সমাজ কল্যাণ সম্পাদক জয়নাল আবেদিন, সদস্যদের মধ্যে যথাক্রমে, মোরশেদ, জয়নাল, সাজ্জাদ, নূরি, আহাদ ও সজিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *