চট্টগ্রাম, , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

চট্টগ্রামে ৩টি নাশকতা মামলার অভিযুক্ত আসামি জামায়াত নেতা ইমাম গ্রেফতার

প্রকাশ: ২০১৮-১১-১৭ ২০:৫০:৫৬ || আপডেট: ২০১৮-১১-১৭ ২০:৫০:৫৬

চট্টগ্রামের ৩টি নাশকতা মামলার অভিযুক্ত আসামি জামায়াত নেতা মো.ইমাম হোসেনকে গ্রেফতার করেছে বাকলিয়া থানা পুলিশ।আজ শনিবার সকালে পুরাতন থানা ভবনের সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেফতার হওয়া জামায়াত  নেতা ইমাম ভোলা জেলার বোরহানউদ্দিন থানার মুলাইপত্তন গ্রামের মৃত কেরামত আলী ফরাজির ছেলে। ইমাম বর্তমানে নগরীর বাকলিয়া থানার কালা মিয়া বাজার এলাকার বাসিন্দা।

তথ্য নিশ্চিত করে বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী বলেন, ইমাম হোসেন ১৮ নম্বর ওয়ার্ড জামায়াতের নায়েবে আমির। তার বিরুদ্ধে ৩টি নাশকতার মামলা আছে। আটকের পর কালামিয়া বাজার এলাকার বাসা থেকে উগ্রবাদী বই, ব্যানার, লিফলেট ও শিবিরের বিভিন্ন তথ্যের ডায়েরি উদ্ধার করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *