এস. এম. রাশেদ
চন্দনাইশ প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১১-১৭ ২০:২৮:৩৮ || আপডেট: ২০১৮-১১-১৭ ২০:২৮:৩৮
এসএম রাশেদ, চন্দনাইশ:
চট্টগ্রাম-১৪ আসন,চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) আসনে খোঁদ বিএনপি থেকে প্রায় অর্ধ ডজন বিএনপি নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন অন্যদিকে ২০দলীয় জোটের মুখপাত্র গত ৬ বারের নির্বাচিত সাবেক এমপি আলহাজ্ব ড. কর্নেল অলি আহমদ ও গণফোরামের নির্বাহী সভাপতি এড. সুব্রত চৌধুরী ও এ আসন থেকে নির্বাচনে লড়তে চান বলে নানা গুজন চলছে। এবারে বিএনপির যারা চট্টগ্রাম-১৪ আসন থেকে মনোনয়ন ফরম নিয়েছেন তারা হলেন, বিএনপির কেন্দ্রীয় পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক প্রফেসর ডাঃ মহসিন জিলুর করিম, দক্ষিণ জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক অধ্যাপক এহসানুল মৌলা, চন্দনাইশ পৌরসভা বিএনপির সাবেক সভাপতি নুরুল আনোয়ার চৌধুরী, চন্দনাইশ উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ সালাউদ্দীন চৌধুরী, বিএনপি নেতা মোক্তার আহমদ।
এ আসন থেকে বিএনপি কর্ণেল (অব.) অলি আহমদ ধানের শীষ প্রতিক নিয়ে ১৯৮০ সালে উপ-নির্বাচনে, ১৯৯১সালের নির্বাচনে,১৯৯৬ সালের ১৫ ফেব্রæয়ারী প্রথম দফায় বিনা প্রতিদন্ধন্দিতায়, একই সালের ১২জুন নির্বাচনে ২য় দফায়, ১৯৯৬ সালের ৫ সেপ্টেম্বর উপ-নির্বাচনে কর্ণেল অলির সহ-ধর্মনী মমতাজ অলি, ২০০১ সালের নির্বাচনে কর্ণেল (অবঃ) অলি বিএনপি থেকে পূনরায় নির্বাচিত হলেও নানা কারণে সংসদের মেয়াদ শেষ হওয়ার পূর্বে ২৬ অক্টোবর ২০০৬ সালে কর্ণেল অলির নেতৃত্বে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি গঠন করা হয়। সে সময়ে দল বিএনপি ভেঙ্গে এলডিপি হওয়ায় বিএনপির সাংগঠিক কার্যক্রম অনেকটা দূর্ভল হয়ে পড়ে। ২০০৮ সালের ৯ম জাতীয় সংসদ নির্বাচনে এলডিপর ছাতা মার্কা নিয়ে এ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়। সে নির্বাচনে বিএনপি থেকে এড. মিজানুর রহমান চৌধুরী ধানের শীর্ষ প্রতীক নিয়ে আসন থেকে প্রতিদ্ধন্দিতা করছিলেন। ২০১৪ সালে বিএনপি তথা তার জোট নির্বাচনে না গেলে ২০১৪ সালের ৫ জানুয়ারী নির্বাচনে আ’লীগের আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী বিনাপ্রতিন্দিন্ধতায় নির্বাচিত হন। তবে ২০০৮ সালের নির্বাচনের পর বিএনপি ত্যাগী নেতারা ঘর গোছাতে শুরু করে তবে এখন বিএনপির একাধিক গ্র“প হওয়ার পরও বিএনপি অনেকটা সক্রিয়। এবার জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে একাধিক প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। চন্দনাইশে ভোটারদের মনে ২০দলীয় জোট ও জাতীয় ঐক্য ফ্রন্ট নিয়ে নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। কে হচ্ছেন ঐক্য ফ্রন্টের প্রার্থী? অন্যদিকে কেন্দ্রীয় সিন্ধান্ত অপেক্ষায় রয়েছেন বিএনপি মনোনয়ন প্রত্যাশীরা। চন্দনাইশের ভোটাররা মনে করেন, যদি ২০দলীয় জোট থেকে বিএনপির প্রার্থীকে জোট থেকে মনোনয়ন না হয় তাহলে কে হতে পারে ২০দলীয় জোটের প্রার্থী। নাকি ২০দলীয় জোটের মূখ্যপাত্র ড. কর্ণেল অলি নাকি গণফোরামের নির্বাহী সভাপতি এড. সুভরত চৌধুরী। এব্যাপারে গণফোরামের নির্বাহী সভাপতি এড. সুব্রত চৌধুরী বলেন, চট্টগ্রাম-১৪ আসনের দোহাজারী জামিজুরীতে তার জন্মস্থান,এলাকায়ও তার যতেষ্ট জনপ্রিয়তা রয়েছে সে সুবাদে ও ঐক্যফ্রন্টের শরিক দল এবং গণফোরামের নির্বাহী সভাপতি হিসেবেও তিনি অত্র আসনটি দাবী করছেন।