চট্টগ্রাম, , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

আনজুমান-এ-এহইয়ায়ে সুন্নাহ রাঙ্গুনিয়া পৌরসভা শাখা গঠন

প্রকাশ: ২০১৮-১১-১৮ ১৬:৫৫:০৭ || আপডেট: ২০১৮-১১-১৮ ১৬:৫৫:০৭

রাঙ্গুনিয়া প্রতিনিধি :

আরাজনৈতিক ত্বরিকত ভিত্তিক সংগঠন আনজুমান-এ-এহইয়ায়ে সুন্নাহ বাংলাদেশ চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভা কমিটি গঠন বিষয়ে আলোচনা সভা শনিবার (১৭ নভেম্বর) বিকেলে পৌরসভার সৈয়দবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান ও রাহাতিয়া দরবারের সাজ্জাদানশীন আল্লামা সৈয়দ মুহাম্মদ ওবাইদুল মোস্তফা নঈমী। বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ নিজাম উদ্দিন নঈমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা গোলামুন্নবী নঈমী, সদস্য মাওলানা আব্দুর রহমান জামি, জাফর ছালেক সিকদার, রেজায় মোস্তফা (দঃ) প্রবাসী পরিষদ আবুধাবি শারজাহ শাখার সহসভাপতি কোরবান আলী, ব্যবসায়ী মাহাবুবুল আলম সিকদার, মুহম্মদ সোহেল রানা , সাইফুল ইসলাম আত্তারী প্রমুখ।

সভায় সর্ব সম্মতিক্রমে জাফর সালেক সিকদারকে আহবায়ক, মাওলানা আবদুর রহমান জামিকে যুগ্ম আহ্বায়ক এবং মোহাম্মদ মিনারকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *