চট্টগ্রাম, , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

নূর হোসেন মামুন , কাপ্তাই প্রতিনিধি :

কাপ্তাইয়ে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা

প্রকাশ: ২০১৮-১১-১৮ ১৫:০৪:৪৬ || আপডেট: ২০১৮-১১-১৮ ১৫:০৪:৪৬

নূর হোসেন মামুন, কাপ্তাই:

রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায় ৬টি কেন্দ্রে ১২শ ১৫জন শিক্ষার্থীর অংশগ্রহণে রবিবার সকালে শান্তিপূর্ণ পরিবেশে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা।

কাপ্তাই উপজেলা শিক্ষা কর্মকর্তা খোরশেদুল অালম চৌধুরী জানান, প্রাথমিক সমাপনী ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা কাপ্তাইয়ের বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, চিৎমরম সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিএফঅাইডিসি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাইখালীর রিফিউজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাল্লুকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলার ৬৩টি স্কুল ও ২টি মাদ্রাসার মোট ১২’শ ১৫জন শিক্ষার্থীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে। তবে প্রাথমিক সমাপনীতে ১২শ জন অংশগ্রহণ করার কথা থাকলেও অনুপস্থিতির সংখ্যা ছিল ৫৩জন, অার ইবতেদায়িতে অনুপস্থিত ছিলেন ৬জন শিক্ষার্থী।

এদিকে সকাল ১১টায় পরিক্ষার কেন্দ্র পরিদর্শনে যান কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা অাশ্রাফ অাহমেদ রাসেল, ৫ অার.ই ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্ণেল শেখ মাহমুদুল হাসান (পিএসসি), কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী অাব্দুল লতিফ, ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরঞ্জিত তনচংগ্যা সহ অারও অনেকে।

পরে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা অাশ্রাফ অাহমেদ রাসেল জানান, নকল মুক্তভাবে খুব শান্ত পরিবেশে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক ও ইবতেদায়ি পরিক্ষা। পরীক্ষা কেন্দ্রকে সুষ্ঠ রাখতে বাড়ানো হয়েছে প্রশাসনিক নজরদারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *