এস. এম. রাশেদ
চন্দনাইশ প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১১-১৮ ১৫:৩৪:৪৪ || আপডেট: ২০১৮-১১-১৮ ১৫:৩৪:৪৪
এসএম রাশেদ, চন্দনাইশ :
জাতীয় একাদশ নির্বাচনের তপশীল ঘোষণাকে কেন্দ্র করে চট্টগ্রাম-১৪, চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) এলাকায়ও শুরু হয়েছে নির্বাচনী হওয়া। দিন যতই ঘনিয়ে আসছে ভোটার ও স্ব-স্ব দলের আশির্বাদ পেতে ও দলীয় টিকেট নিশ্চিত করতে মনোনয়ন প্রত্যাশীরা বেশীভাগ ঢাকায় অবস্থান করছেন। তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম-১৪, চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) এলাকা থেকে বিএনপির প্রভাবশালী নেতা এক সময়ে তুখোড় ছাত্রনেতা সালাউদ্দীন চৌধুরী ধানের শীষ প্রতীক নিয়ে লড়তে চান। ইতিমধ্যে তিনি বিএনপি থেকে দলের মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন। এক স্বাক্ষাতকারে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ১৯৮৩ সালে গাছবাড়ীয়া সরকারী কলেজ ছাত্রদলের সদস্য থেকে বিএনপির রাজনীতিতে আসেন। ১৯৮৪ সালে গাছবাড়ীয়া সরকারী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক পরে ১৯৮৭ সালে ছাত্রদলের সভাপতি নির্বাচিত হন। একই বছর কলেজ ছাত্রসংসদের ভিপি পদে অংশ গ্রহণ করেন। ১৯৯০ সালে চন্দনাইশ উপজেলা ছাত্রদলের সভাপতি ও দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০০১ সালে চন্দনাইশ থানা যুবদলের সভাপতি, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদকসহ দলের একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন। এ ছাড়া তিনি জানান, ওয়ান ইলেভেনে উপজেলায় দলের পক্ষে হাল ধরে বিএনপি,যুবদল,ছাত্রদলসহ অঙ্গ সংগঠনকে সু-সংগঠিত করে রেখেছিলেন। দলীয় কর্মকান্ডে সক্রিয় ভূমিকা রাখার কারণে হামলা, নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছিলেন বলেও জানান। দলের প্রতি তার আনুগত্য ও অবদানের কথা মনে রেখে দলীয় হাই কমান্ড এককভাবে ধানের শীষ প্রতিকে তাকে মনোনয়ন দেবেন বলে তিনি আশা ব্যক্ত করেন। এ ছাড়া তিনি আরো বলেন, বিএনপির রাজনীতির পাশাপাশি, উপজেলার বিভিন্ন সামাজিক,ক্রীড়া সংগঠনসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের সাথে তিনি জড়িত ছিলেন। তাই অত্র সংসদীয় আসনের নবীন-প্রবীন ও এলাকার যুব সমাজের কাছে তার গ্রহণ যোগ্যতা এবং জনপ্রিয়তাও রয়েছে বলে তিনি জানান। দলীয় প্রার্থী হিসেবে তাকে মনোনয়ন দিলে তিনি চট্টগ্রাম-১৪ আসন থেকে ধানের শীষ প্রতীককে বিপুল ভোটে জয়ী হয়ে অত্র আসনটি খালেদা জিয়াকে উপহার দিতে পারবেন এবং পূনঃরায় বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে রূপান্তর করতে পারবেন বলে তিনি মত প্রকাশ করেছেন।