মোঃ জয়নাল আবেদীন টুক্কু
নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১১-১৮ ১৩:২৮:২৭ || আপডেট: ২০১৮-১১-১৮ ১৩:২৮:২৭
মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি :
বর্ণাঢ্য আয়োজনে ও কেক কেটে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। ১৭ নভেম্বর শনিবার দুপুর ২টার সময় উপজেলার বাইশারী বাজার চত্বরে যুবলীগের পতাকা ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাইশারী ইউনিয়ন যুবলীগের সভাপতি মো: আবুল কালাম।
পবিত্র কোরআন তেলাওয়াত ও ত্রিপিটক পাঠের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বগত বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক ফাহিম ইকবাল খাইরু।
ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক নুরুল আলমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক মোঃ শফিউল্লাহ। তিনি বলেন, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার স্বার্থে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে পার্বত্য বীর বাবু বীর বাহাদুরকে ৬ষ্ট বারের মত নির্বাচিত করার আহবান জানান। তিনি আরো বলেন, আগামী একাদশ সংসদ নির্বাচনে যুবলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের মতবিরোধ ভূলে সকল বৈরী ষড়যন্ত্রের বিরুদ্ধে এক হওয়ারও আহবান জানান।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ক্যানেওয়ান চাক, জেলা যুবলীগের আহবায়ক মোঃ হোসেন, যুগ্ন আহবায়ক ওমর ফারুক চৌধুরী, পৌর যুবলীগ সভাপতি আকবর হোসেন, জেলা যুবলীগ সদস্য তমিজ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, সাধারন সম্পাদক ইমরান মেম্বার, উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক আলী হোসেন মেম্বার, বাইশারী ইউপি চেয়ারম্যান মোঃ আলম কোম্পানী, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর, সাধারন সম্পাদক ডা: মংথোয়াইলা মার্মা, ধর্ম বিষয়ক সম্পাদক মৌলবী আব্দুল মান্নান, যুবলীগ সাংগঠনিক সম্পাদক নুরুল কবির রাশেদ প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ নেতা ফরিদুল আলম, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন যুবলীগ সাংগঠনিক সম্পাদক, আনছারুল্লাহ, ছাত্রলীগ সাধারন সম্পাদক উবাচিং মার্মা, ইউনিয়ন মহিলা নেত্রী নুরজাহান বেগম, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি বাবুল হোসেন, ছাত্রলীগ সভাপতি এসএনকে রিপন, প্রমুখ।