চট্টগ্রাম, , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

এম,শফিউল আলম ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়িতে বালুর মহালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

প্রকাশ: ২০১৮-১১-১৮ ২১:০৩:২০ || আপডেট: ২০১৮-১১-১৮ ২১:০৩:২০

ফটিকছড়ি প্রতিনিধি :

ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জানে আলম অাজ ১৮ নভেম্বর (রবিবার) বিকেলে উপজেলার পাইন্দং ইউনিয়নের বেড়াজালী এলাকায় অবৈধ বালু মহলে এ অভিযান পরিচালনা করেন। এ অভিযান পরিচালনাকালে মোহাম্মদ লোকমান নামের এক যুবককে আটক করা হয়। পরে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অাদায় করে তাকে ছেড়ে দেয়া হয় বলে জানা গেছে। ভ্রাম্যমান আদালতকে সার্বিক সহযোগিতা করেন ফটিকছড়ি থানার এসআই আরিফুল ইসলামসহ প্রশাসনের নেতৃবৃন্দরা। এব্যাপারে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ জানে আলম সিপ্লাস টিভি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকালে ভ্রাম্যমাদন আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালতের টিম অবৈধভাবে বালি তোলার মেশিন এবং ১০ হাজার ঘনফুট বালু জব্দ করে, বালি তোলার সরঞ্জাম ধ্বংস করে দেওয়া হয় বলে বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *