এম,শফিউল আলম
ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১১-১৮ ২৩:১৯:২২ || আপডেট: ২০১৮-১১-১৮ ২৩:১৯:২২
শফিউল আলম.ফটিকছড়ি প্রতিনিধি:
ফটিকছড়ি উপজেলাট নাজিরহাট বাজারে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অাজ রবিবার রাতে সাড়ে ৯ টার সময় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকাণ্ডে আমিন ইলেকট্রনিক্স, নির্মল ক্লথ ষ্টোর, নুসরাত ইলেট্রনিক্স, রোজী হার্ডওয়্যার এর দোকানে আগুনে পুড়ে যায়। আগুন লাগার খবর পেয়ে ফটিকছড়ির ফায়ার সার্ভিস কর্মী এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে, এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে।