চট্টগ্রাম, , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

রাঙ্গুনিয়ার রাহাতিয়া দরবারের বর্নাঢ্য জুলুস মঙ্গলবার

প্রকাশ: ২০১৮-১১-১৮ ২১:১৩:২৬ || আপডেট: ২০১৮-১১-১৮ ২১:১৩:২৬

রাঙ্গুনিয়া প্রতিনিধি:

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ:) উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার রাহাতিয়া নঈমীয়া নক্শবন্দীয়া দরবার শরীফে আন্জুমান-এ-এহইয়ায়ে সুন্নাহ বাংলাদেশ এর আয়োজনে তিনদিনব্যাপী মাহফিল রবিবার (১৮ নভেম্বর) থেকে শুরু হয়েছে। মাহফিল চলবে মঙ্গলবার (২০ নভেম্বর) পর্যন্ত। শেষ দিন মঙ্গলবার সকাল ৮ টায় ঐতিহ্যবাহী জশনে জুলুস(শোভাযাত্রা) অনুষ্ঠিত হবে। দরবারের সাজ্জাদানশীন ও আন্জুমান-এ-এহইয়ায়ে সুন্নাহ বাংলাদেশ’র চেয়ারম্যান আল্লামা সৈয়্যদ মুহাম্মদ ওবাইদুল মোস্তফা নঈমীর নেতৃত্বে আয়োজিত জুলুসটি দরবার প্রাঙ্গন থেকে শুরু হয়ে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে গোচরা চৌমুহনী এলাকায় বিশ্ব মুসলিম উম্মাহ’র শান্তি ও সমৃদ্ধি কামনা করে মুনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। দরবারের মুরীদ, ভক্তসহ সর্বস্তরের মুসলিম জনসাধারণকে জুলুসে অংশ নিতে অনুরোধ জানিয়েছেন আন্জুমান-এ-এহইয়ায়ে সুন্নাহ বাংলাদেশ এর  মহাসচিব মাওলানা মুহাম্মদ নিজাম উদ্দিন নঈমী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *