চট্টগ্রাম, , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

রাঙ্গুনিয়ায় ব্যানার-পোষ্টার সরাতে প্রশাসনের অভিযান

প্রকাশ: ২০১৮-১১-১৮ ১৬:৪৯:৫৩ || আপডেট: ২০১৮-১১-১৮ ১৬:৪৯:৫৩

রাঙ্গুনিয়া প্রতিনিধি :

রাঙ্গুনিয়ায় নির্বাচনের আগাম প্রচারনায় লাগানো ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড সরিয়ে নিতে অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন। রোববার(১৮ নভেম্বর) সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত অভিযান চালান নির্বাহী হাকিম ও সহকারি কমিশনার (ভূমি) পূর্বিতা চাকমা। সহযোগিতা করেন থানা পুলিশ ও আনসার সদস্যরা।

অভিযানের সাথে সংশ্লিষ্টরা জানান, উপজেলার প্রবেশ মুখ তাপ বিদ্যুৎ, পোমরা ইউনিয়নের শান্তির হাট, বুড়ির দোকান, গোচরা চৌমুহনী , গোডাউন, উপজেলা সদর ইছাখালী, রোয়াজার হাট , মরিয়ম নগর চৌমুহনী, চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের লিচু বাগান ও দোভাষী বাজারে লাগানো ব্যানার, পোস্টার, ফেস্টুনসহ যেসব প্রচারসামগ্রী রয়েছে তা খুলে ফেলা হয়।

নির্বাহী হার্কিম পূর্বিতা চাকমা বলেন, “কয়েকদিন আগে নির্বাচন কমিশনের নির্দেশনা পর উপজেলার সব জায়গায় নিজ নিজ পোষ্টার, ব্যানার ও বিভিন্ন প্রচারপত্র সরাতে মাইকিং করা হয়। মাইকিংয়ের পর এসব না সরানোর কারনে অভিযান চালিয়ে প্রচার সামগ্রী খুলে ফেলা হয়। বিভিন্ন এলাকায় লাগানো এসব প্রচারসামগ্রী পর্যায়ক্রমে সব জায়গা থেকে খুলে ফেলা হবে।”

উল্লেখ, মার্কেট, রাস্তা, যানবাহন, সরকারি-বেসরকারি স্থাপনাসহ বিভিন্ন জায়গায় যাদের নামে আগাম নির্বাচনী ব্যানার, পোস্টার, ফেস্টুনসহ যেসব প্রচারসামগ্রী রয়েছে, তা রোববার(১৮ নভেম্বর) এর মধ্যে নামিয়ে ফেলার নির্দেশনা দেয় নির্বাচন কমিশন (ইসি)।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *