চট্টগ্রাম, , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারায় পোস্টার-ব্যানার অপসারণ

প্রকাশ: ২০১৮-১১-১৯ ২৩:৩০:৩৯ || আপডেট: ২০১৮-১১-১৯ ২৩:৩০:৩৯

আনোয়ারা প্রতিনিধি:

নির্বাচন কমিশনের নির্দেশনা পেয়ে আনোয়ারায় বিভিন্ন দলের টানানো পোস্টার,ব্যানার ও ফেস্টুন অপসারণ করেছে উপজেলা প্রশাসন।

১৯ নভেম্বর  সোমবার সকাল থেকে উপজেলা সদর,শোলকাটা মেডিকেল,কালাবিবি দীঘির মোড়,চাতরী চৌমুহনী বাজার,বন্দর কমিউনিটি সেন্টার,পারকি সৈকত,ঝিওরী মাজার গেইট,বরুমচড়া রাস্তার মাথাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান চৌধুরী। তিনি বলেন,একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এসব পোস্টার-ব্যানার অপসারণ করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *