জাহেদুল হক
আনোয়ারা প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১১-১৯ ২২:৪১:৪৯ || আপডেট: ২০১৮-১১-১৯ ২২:৪১:৪৯
আনোয়ারা প্রতিনিধি:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে মোট ১৬ জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এদের মধ্যে আওয়ামী লীগের ৪ জন,বিএনপির ৭ জন ও অন্যান্য দলের ৫ জন মনোনয়ন ফরম নিয়েছেন।
এই আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম তুলেছেন বর্তমান সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ,সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ওয়াসিকা আয়শা খান,দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম চৌধুরী এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহজাদা মহিউদ্দিন।
বিএনপির মধ্যে যারা মনোনয়ন ফরম নিয়েছেন তারা হলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম,দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলী আব্বাস, জেলা বিএনপি নেতা ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান,চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আবু মুছা,ব্যবসায়ী আবু মোহাম্মদ নিপার,দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক সালাউদ্দিন সুমন ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক এম লোকমান শাহ।
এছাড়া বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব মাওলানা এম এ মতিনও এই আসনে দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ থেকে মনোনয়ন ফরম নিয়েছেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী। জাতীয় পার্টির মনোনয়ন ফরম নিয়েছেন আনোয়ারা উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবদুর রব চৌধুরী টিপু ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনয়ন ফরম নিয়েছেন দলের ওমান শাখার সহ-সভাপতি মাওলানা এরফানুল হক চৌধুরী। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চট্টগ্রাম জেলার সদস্য সচিব আর কে দাশ রুপু।