প্রকাশ: ২০১৮-১১-১৯ ২৩:৪০:০৫ || আপডেট: ২০১৮-১১-১৯ ২৩:৪০:০৫
রাঙ্গুনিয়া প্রতিনিধি :
রাঙ্গুনিয়ায় আগুনে পুড়ে গেছে ছয় কক্ষের আধাপাকা বসতঘর। সোমবার (১৯ নভেম্বর) ভোররাত উপজেলার সরফভাটা ইউনিয়নে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া ষ্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া ষ্টেশন কর্মকর্তা লিটন হাওলাদার বলেন, “সরফভাটা ইউনিয়নের সিকদার পাড়া এলাকার মো. হোসেনের ছয় কক্ষের আধাপাকা বসতঘরে চুলার আগুন থেকে হঠাৎ আগুন লাগে। আগুন ছাদে উঠে গেলে সেখানে রাখা লাকড়িতে লেগে আগুন মুহুর্তে পুরো ঘরে ছড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। রান্নাঘরে চুলার আগুন থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে ঘরের আসবাবপত্র, মূল্যবান জিনিসপত্রসহ আনুমানিক দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।”