প্রকাশ: ২০১৮-১১-১৯ ২৩:৩৫:১১ || আপডেট: ২০১৮-১১-১৯ ২৩:৩৫:১১
রাঙ্গুনিয়া প্রতিনিধি :
রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। তাঁর নাম নূর বানু বেগম (৭০)। সোমবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে এই ঘটনা ঘটে। তিনি পৌরসভার ১ নম্বর ওয়ার্ড নোয়াগাঁও এলাকার মৃত আবুল হোসেনের স্ত্রী। দূর্ঘটনার ঘটনায় বাসটিকে জব্দ করেছে রাঙ্গুনিয়া থানা পুলিশ।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলেন , “বৃদ্ধা নূর বানু বেগম ঘর থেকে বের হয়ে পাশের গ্রাম দক্ষিণ নোয়াগাঁও আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। পথে নোয়াগাঁও এলাকা দিয়ে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক হেঁটে পার হওয়ার চেষ্টা করছিলেন তিনি। এ সময় চন্দ্রঘোনা থেকে দ্রুতগামী একটি যাত্রীবাহি বাস তাঁকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে দুপুর আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।