আলাউদ্দিন
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৮-১১-১৯ ২৩:৫৩:৫৩ || আপডেট: ২০১৮-১১-১৯ ২৩:৫৩:৫৩
আলাউদ্দিন, বীর কন্ঠ :
লোহাগাড়া উপজেলার চুনতিতে ১৯ দিনব্যাপী ৪৮তম সীরাত মাহফিল ১৯ নভেম্বর সোমবার বাদ যোহর থেকে শুরু হয়েছে।
মাহফিল উদ্বোধন করেন সীতাকুণ্ড কামিল মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা হোছাইন আহমদ। বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আসলাম ও মাওলানা জিয়াউল ইসলাম।
দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন মাওলানা নুরুল আলম। বক্তব্য রাখেন মাওলানা আবদুস ছোবহান ও মাওলানা আবদুল মন্নান শমসী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম সচিব আবদুল বাছেত দুলাল, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম, পরিদর্শক (তদন্ত) কাজী মাসুদ ইবনে আনোয়ার, সীরতুন্নবী (সা.) মাহফিলের মোতোয়াল্লি কমিটির সভাপতি হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ, সহসভাপতি কবির আহমদ, যুগ্ম সম্পাদক ইসমাইল মানিক, চুনতি ইউপি চেয়ারম্যান জয়নুল আবেদীন জনু ও বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান মু. জুনাইদ।
উল্লেখ্য যে, চুনতি ইউনিয়নের হযরত আলহাজ্ব শাহ মাওলানা হাফেজ আহমদ (রাঃ) ওরফে শাহ ছাহেব কেবলা চুনতি ১৯৭২ ইং, ১৩৯২ হিজরির ১১ রবিউল আউয়াল এ সীরাত মাহফিলের গোড়াপত্তন করেন। তখন থেকে যথারীতি প্রতি রবিউল আউয়ালের ১১ তারিখ ১৯ দিনব্যাপী মাহফিল শুরু হয়ে আসছে।