প্রদীপ শীল
রাউজান প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১১-১৯ ১৭:৫৫:২৪ || আপডেট: ২০১৮-১১-১৯ ১৭:৫৫:২৪
প্রদীপ লীল, রাউজানঃ
রাউজানে কর্মরত সাংবাদিকদের এক সাধারণ সভা ১৯ নভেম্বর সোমবার বিকাল ৩ টায় গিরি ছায়াস্থ একটি সম্মেলন কক্ষে রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।সাবেক সভাপতি মাওলানা এম বেলাল উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রাউজান প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও রাউজান পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ। বক্তব্য রাখেন রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম। উপস্থিত ছিলেন সাবেক সভাপতি প্রদীপ শীল, যুগান্তরের স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন রকি, বিজয় টিভির স্টাফ রিপোর্টার এস এম ফখরুল ইসলাম, সাবেক প্রেসক্লাব সেক্রেটারী এম জাহাঙ্গীর নেওয়াজ, সহ সভাপতি সাহেদুর রহমান মোরশেদ, বর্তমান সাধারণ সম্পাদক এস এম ইউছুপ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নেজাম উদ্দিন রানা, নির্বাহী সদস্য গাজী জয়নাল আবেদীন, নির্বাহী সদস্য এম কামাল উদ্দিন, দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি হাবিবুর রহমান প্রমূখ। সভায় আগামি শুক্রবার রাউজান প্রেসক্লাবের সকল সদস্যদের নিয়ে নতুন কার্যকরি কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহিত হয়। সভা আহবানের জন্য মীর আসলাম ও শফিউল আলমকে দায়িত্ব প্রদান করা হয়। প্রধান অতিথি জমির উদ্দিন পারভেজ বলেন, রাউজানের কর্মরত সাংবাদিকদের সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরতে হবে। মাননীয় এমপি এবি এম ফজলে করিম চৌধুরী কোটি কোটি টাকার উন্নয়ন কর্মকান্ডের চিত্র লিখনির মাধ্যমে তুলে ধরে উন্নয়নের প্রতিদান দিতে হবে। রাউজানের সুনাম যেভাবে সাংবাদিকরা প্রচার করেছেন সেটি অব্যহত রাখার আহবান জানান।তিনি বলেন, ইতিহাস ঐতিহ্যর এ রাউজানে কর্মরত জাতীয় ও স্থানিয় সাংবাদিকদের ভূমিকা অনেক বেশি।তিনি সকলকে ঐক্যবদ্ধ থেকে মহান এ পেশার সুনাম অক্ষুন্ন রাখার আহবান জানান।