চট্টগ্রাম, , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

কক্সবাজার সদর উপজেলা চেয়ারম্যান জিএম রহিম উল্লাহ আর নেই

প্রকাশ: ২০১৮-১১-২০ ১৬:০৯:৩৮ || আপডেট: ২০১৮-১১-২০ ১৬:১৩:২৮

কক্সবাজার:

কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কক্সবাজার জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল জিএম রহিম উল্লাহ মারা গেছেন ( ইন্নালিল্লাহি–রাজেউন। মঙ্গলবার (২০ নভেম্বর)  হৃদরোগে আক্রান্ত হয়ে কক্সবাজার শহরের হোটেল সাগর গাঁওয়ে ঘুমন্ত অবস্থায়  তিনি মারা গেছেন বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছেন।পারিবারিক সূত্র জানায়, সোমবার রাতে হোটেল সাগরগাঁওয়ের  একটি একা ঘুমাতে যান জিএম রহিম উল্লাহ। মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত ঘুম থেকে উঠেননি তিনি। পরে সন্দেহ হলে দরজা ভেঙে দেখা যায় তিনি মারা গেছেন।

কক্সবাজার সদরের ভারুয়াখালীতে জিএম রহিম উল্লাহর জন্মস্থান। তিনি ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান চেয়ারম্যান।খবর- সিবিএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *