চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

চট্টগ্রামে গৃহশিক্ষকের হাতে ছাত্রীর মা খুন

প্রকাশ: ২০১৮-১১-২০ ১৮:৩৯:৫৩ || আপডেট: ২০১৮-১১-২০ ১৮:৩৯:৫৩

বীর কন্ঠ ডেস্ক :

ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন গৃহশিক্ষক। ছাত্রী তা প্রত্যাখান করে। এরপর ছাত্রীর বাবা মায়ের কাছে বিয়ের প্রস্তাব দিলে সেটিও নাকচ করেন ঐ ছাত্রীর অভিভাবকরা। এতেই ক্ষুব্ধ হন ঐ গৃহশিক্ষক। কুপিয়ে আহত করেন ঐ ছাত্রীর মা- বাবাকে। গুরুতর আহত হন বাবা। এবং পরে ছাত্রীর মায়ের (শাহীনা) মৃত্যু হয় ।

মঙ্গলবার (২০ নভেম্বর) ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের বিশ্ব কলোনি বেড়া মসজিদ এলাকায়। অভিযুক্ত গৃহশিক্ষকের নাম মো শাহজাহান (২৯)। এই ঘটনার পর শাহজাহানকে আটক করে পুলিশ। এলাকাবাসীই তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার জানান, বিকাল সাড়ে ৩টার দিকে শাহীনাকে হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, নিহত শাহীনা বেগম (৩৫) বেড়া মসজিদ এলাকার জসিম উদ্দিনের স্ত্রী। তিনি বলেন, মো. জসিমের দশম শ্রেণিতে পড়া মেয়েকে পড়াতেন স্থানীয় শাহজাহান। জিজ্ঞাসাবাদে শাহজাহান জানান, তিনি প্রথমে ছাত্রীকে প্রেম প্রস্তাব দেন। ছাত্রী প্রত্যাখান করলে শাহজাহান জসিম উদ্দিন ও শাহীনা বেগমের কাছে বিয়ের প্রস্তাব দেন। তারাও ক্ষুব্ধ হয়ে শাহজাহানকে বাসায় আসতে মানা করেন।

ওসি মো. জসিম উদ্দিন বলেন, মঙ্গলবার বিকালে শাহজাহান আবারও ছাত্রীর বাসায় গেলে শাহীনার সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শাহজাহান দা দিয়ে শাহীনাকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। জসিম ও তার ছোট ভাই শাহীনাকে বাঁচাতে এগিয়ে গেলে শাহজাহান তাদেরকেও কুপিয়ে আহত করে। তবে জসিম ও তার ভাইয়ের আঘাত গুরুতর নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *