চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মিজবাউল হক চকরিয়া অফিস

ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানীর সুস্থতায় দোয়া মাহফিল

প্রকাশ: ২০১৮-১১-২০ ২৩:৫৫:০৭ || আপডেট: ২০১৮-১১-২০ ২৩:৫৫:০৭

চকরিয়া অফিস:

বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও খতমে কোরানখানী অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২০ নভেম্বর সকাল ৬টার দিকে চকরিয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকিত হোসেন সজীবের উদ্যোগে চকরিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের একটি এতিম খানায় দোয়া ও খতমে কোরান পড়ানো হয়। এসময় কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানীর আশু রোগ মুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। তিনি গত দুদিন ধরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানীর শাররীক অবস্থা অবনতি হলে গ্রীণ হাসপাতালে ভর্তি করা হয়।

ছাত্রলীগ নেতা আকিত হোসেন সজীব বলেন, গোলাম রাব্বানী ভাইয়ের অসুস্থতার খবর শুনে খুবই মর্মাহত হয়েছি। ভাইয়ের সুস্থতা কামনার জন্য ফজরের নামাজের পর এতিম শিশুদের নিয়ে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে রোগ মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *