মোঃ জয়নাল আবেদীন টুক্কু
নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১১-২০ ১৭:৫৬:০৫ || আপডেট: ২০১৮-১১-২০ ১৭:৫৬:০৫
মোঃ জয়নাল আবেদীন টুক্কু,নাইক্ষ্যংছড়ি:
পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়ন জাতীয় মহিলা শ্রমিকলীগের ৪৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন প্রতিমা বডূয়া ও সাধারন সম্পাদক ঝনু আরা বেগম।
১৯ নভেম্বর সোমবার সকাল ১০টার সময় নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ¦ শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কমিটি ঘোষনা করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় শ্রমিকলীগ সভাপতি মোঃ জহির উদ্দিন।
উপজেলা জাতীয় শ্রমিকলীগ সাধারন সম্পাদক পাইসে অং মার্মার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগের জেলা সভাপতি মুসা কোম্পানী, সহ সভাপতি রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, জেলা পরিষদ সদস্য ক্যানে ওয়ান চাক, উপজেলা আ’লীগ সভাপতি অধ্যাপক শফিউল্লাহ, সহ সভাপতি তসলিম ইকবাল চৌধুরী, আবু তাহের কোম্পানী, সাধারন সম্পাদক মোঃ ইমরান মেম্বার প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগ সভাপতি মোঃ ইউনুছ, বাইশারী ইউনিয়ন সভাপতি উছাথোয়াই চাক, দৌছড়ি সভাপতি ছৈয়দ আহমদ, ঘুমধুম সভাপতি বাদল কুমার ধর, সোনাইছড়ি সভাপতি মিলন কুমার মার্মা ছাড়াও ৫ ইউনিয়নের নেতাকর্মী ও সমর্থকেরা।