চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

রাউজানের এয়াছিন নগরে  হক কমিটির ঈদে মিলাদুন্নবীর মাহফিল অনুষ্ঠিত

প্রকাশ: ২০১৮-১১-২০ ২৩:৩২:৪৫ || আপডেট: ২০১৮-১১-২০ ২৩:৩২:৪৫

প্রদীপ শীল, রাউজামঃ

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ এয়াছিন নগর দায়রা  শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) ও  বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর চন্দ্রবার্ষিকী ওরশ উদযাপন উপলক্ষে আজিমুশ্শান মিলাদ মাহফিল অনু্ষ্ঠিত হয়।  মঙ্গলবার ২০ নভেম্বর   বাদে এশা মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি এয়াছিন নগর  দায়রা শরীফে সংগঠনের সভাপতি আবু তৈয়ব মাষ্টারের সভাপতিত্ব আয়োজিত মাহফিলে  প্রধান অতিথি হিসাবে  তকরির করেন  মাদ্রাসা-এ – গাউছুল আযম মাইজভাণ্ডারীর আরবি প্রভাষক  হযরত মাওলানা  নাজমুল হক আল্ কাদেরী । সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ আকবর উদ্দিন ও নাজিম উদ্দিনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে তকরির করেন ছুমদিয়া দারুল আরকান সুন্নিয়া মাদ্রাসা আরবি প্রভাষক  মাওলানা তরিকুল ইসলাম মাইজভাণ্ডারী,    চট্টগ্রাম দক্ষিণ  পতেঙ্গা   জামে মসজিদের খতিব মাওলানা রবিউল হোসাইন। উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলা শাখারর নির্বাহী সদস্য, রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিউল আলম, সাংগঠনিক সম্পাদক  সাদিকুজ্জামান শফি,   সহ প্রচার সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি এয়াছিন নগর দায়রা শাখার সহ সভাপতি আব্দুল খালেক সওঃ,  আহম্মদ ছাপা,  সাধারণ সম্পাদক শিবলু মিয়া, প্রমূখ।  অপরদিকে মাইজভাণ্ডারী গাউসিয়ান হক কমিটি  সুলতানপুর শাখার ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ)ও বিশ্বঅলি শাহানশাহ্ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর ৯০ তম  খোশরোজ শরীফ উপলক্ষে  আজিমুশ্শন মিলাদ মাহফিল রাউজান হাজী আব্দুল মন্নান মার্কেটের দ্বিতীয় তলায় মঙ্গলবার  অনু্ষ্ঠিত হয়।    মাহফিলে শেষে দেশ জাতি ও বিশ্বের মুসলিম উম্মাহ কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *