চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

সাতকানিয়ায় ট্রাকের ধাক্কায় স্কুল শিক্ষার্থী নিহত

প্রকাশ: ২০১৮-১১-২০ ১৯:০৯:১৪ || আপডেট: ২০১৮-১১-২০ ১৯:০৯:১৪

সাতকানিয়ায় ট্রাকের ধাক্কায় তাহসীন (১২) নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার (২০ নভেম্বর) দুপুর ১টায় ওই এলাকার কে সিসি উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাহসীন সাতকানিয়া ছদাহা আফজল নগর এলাকার মাহমুদুল হকের ছেলে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই আলাউদ্দিন তালুকদার এ তথ্য নিশ্চিত করেছে।

আলাউদ্দীন তালুকদার  বলেন, ‘দুপুরে টিফিনের ঘণ্টা বাজার পর স্কুল থেকে বের হওয়ার সময় ট্রাকের ধাক্কায় তাহসীন আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *