চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

হালদায় মরে ভেসে উঠল ৩৭ কেজি ওজনের ডলফিন

প্রকাশ: ২০১৮-১১-২০ ২৩:৩৮:১৩ || আপডেট: ২০১৮-১১-২০ ২৩:৩৮:১৩

প্রদীপ শীল, রাউজান:

এশিয়ার কার্পজাতীয় মাছের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীতে আরো একটি ডলফিন মরে ভেসে উঠেছে। ২০ নভেম্বর  দুপুরে মরা ডলফিনটি নদীতে ভেসে উঠে নদীর রাউজান অংশের পশ্চিম গুজরা ইউনিয়নের আজিমের ঘাট এলাকায়। উল্লেখ্য যে, গত প্রায় এক বছরে  হালদা নদীতে সর্বশেষ ডলফিনসহ ১৯টি ডলফিন মারা গেল।

নদীর তীরবর্তী এলাকার বাসিন্দারা জানিয়েছেন নদীতে অবাদে চলাচল করছে ইঞ্জিনচালিত বালুবাহী নৌযান। তাদের ধারণা নৌযানের ডুবন্ত পাখার আঘাতে ডলফিন মারা যাচ্ছে।  এবং নৌকার প্রপেলারের আঘাতে এসব ডলফিনের মৃত্যু হয়েছে।

হালদায় যে ডলফিন দেখা যায়, তা স্থানীয়ভাবে উতোম বা শুশুক নামে পরিচিত। মিঠাপানির স্তন্যপায়ী এই প্রাণী গেঞ্জেস বা গাঙ্গেয় ডলফিন। সাধারণত দূষণমুক্ত পরিষ্কার পানিতে এরা বিচরণ করে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনজুারুল কিবরিয়া দৈনিক আজাদী জানান, সংবাদ পেয়ে হালদা নদী রক্ষা কমিটির সদস্যদের নিয়ে আজিমের ঘাট গিয়ে মরা ডলফিনটি উদ্ধার করেছেন। দৈর্ঘ্য ৪ ফুট ১০ ইঞ্চি এবং প্রস্থ ১ ফুট ১০ ইঞ্চি ডলফিনটির  ওজন ৩৭ কেজি ৬০০ গ্রাম। এটি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ওই এলাকায় মাটিকে পুঁতে ফেলা হয়েছে। তিনি জানান,রাউজান উপজেলার ছত্তার খালের মুখ থেকে হাটহাজারী উপজেলার মদুনাঘাট পর্যন্ত নদীর প্রায় ১০ কিলোমিটার এলাকায় ডলফিনের বিচরণ রয়েছে। প্রশাসনের বিধি নিষেধ থাকার পরও নদীতে যান্ত্রিক নৌযান চলাচলের কারণে আঘাত প্রাপ্ত হয়ে এসব প্রাণি মারা যাচ্ছে বলে নিজের ধারণার কথা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *