প্রকাশ: ২০১৮-১১-২১ ২০:৪৮:৪৫ || আপডেট: ২০১৮-১১-২১ ২০:৪৮:৪৫
রাঙ্গুনিয়া প্রতিনিধি:
পবিত্র ঈদে মিলাদুন্নবী(দ:) উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা আনজুমানে খোদ্দামুল মুসলেমিন সৌদি আরবের মদিনা মনোওয়ারা শাখার উদ্যোগে ১৯ নভেম্বর স্থানীয় একটি হোটেল অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মাওলানা করিম উদ্দিন নুরীর সভাপতিত্বে, এস এম আইয়ুব মিয়াজি ও হাবিবুল ইসলাম ভুইয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দুবাই গাউছিয়া কমিটির সভাপতি মাওলানা ফজলুল কবির চৌধুরী। বক্তব্য রাখেন মাওলানা ইলিয়াছ তৈয়্যবী, মাওলানা সামশুল ইসলাম নঈমী, মাওলানা আহমদ রেজা, মাওলানা ইসকান্দর আলম, মাওলানা অলি উল্লাহ জিহাদী, মো. মহিউদ্দিন, আনোয়ারুল ইসলাম, গাজী আবদুল্লাহ, মো. সুজন ইবরাহিম, কাউসার খাঁন , মো. খোকন, আলী আকবর বাদল, মাওলানা ফরিদুল ইসলাম, মো. ওসমান গনি, জহির উদ্দিন বাবর, কামরুল ইসলাম প্রমুখ। পরে বিশ্ব মুসলিম উম্মাহ’র শান্তি কামনা করে মুনাজাত করা হয়।