প্রদীপ শীল
রাউজান প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১১-২১ ১৩:৪২:৩২ || আপডেট: ২০১৮-১১-২১ ১৫:১১:২৮
প্রদীপ শীল, রাউজান:
রাউজানের রাজনীতিতে অভিষেক ঘটেছে পরিচ্ছিন্ন ক্লিন ইমেজের দুই তরুনের। জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন নেয়ার মধ্যদিয়ে এই অভিষেক ঘটে। জানা যায়, বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক সাংসদ গোলাম আকবর খন্দকারের পুত্র তারেক আকবর খন্দকার চট্টগ্রাম-৬ রাউজান সংসদীয় আসনে নির্বাচন করার জন্য দলীয় ফরম নিয়েছেন। একই আসনে দলীয় ফরম নিয়েছেন সাবেক সংসদ বিএনপির কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পুত্র সামির কাদের চৌধুরী। তারা দু’জনেরেই ক্লিন ইমেজ রয়েছে এলাকায়। তারেক আকবর খন্দকার: উচ্চ শিক্ষিত, সুদর্শন ও ক্লিন ইমেজের অধিকারী তারেক আকবর খন্দকার। রাজনৈতিক পরিবারে জম্ম নিলেও ছাত্র জীবনে রাজনীতির সাথে যুক্ত ছিলেন না তিনি। ভদ্র প্রকৃতির এই তরুণ রাজনৈতিক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির রাজনীতিতে অভিষেক হওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে তারুণ্যে উচ্ছাস। তারা মনে করছেন, মেধা মনন তারেক আকবর দলের বিপর্যয় ঘুচিয়ে সুস্থ ধারার রাজনীতি উপহার দিতে পারবে। তাদের মতে, নতুন প্রজম্মের কাছে অধিক জনপ্রিয় তারেক। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন মতাদর্শী লোকজন তার নেতৃত্বে পরিচ্ছন্ন রাজনীতি করবে। এছাড়া তারেক আকবরের পিতা সাবেক সাংসদ গোলাম আকবর খন্দকার রাউজানে দীর্ঘদিন রাজনীতি করেছে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে। সন্ত্রাস নির্ভর রাজনীতির কাছে কোনদিন মাথ নত করেনি। পুরো রাউজান জুড়ে তার রয়েছে সাংগঠনিক কর্মী। পিতার আদর্শ ও বিশাল কর্মী বাহিনী আগামী নির্বাচনে কাজে লাগাতে পারবে তারেক আকবর খন্দকার। দলের মনোনয় পেলে রাউজানে একটি পরিবর্তন আসবে রাজনীতিতে।
সামির কাদের চৌধুরী: দেশে আলোচিত ও সমালোচিত পরিবার হিসাবে পরিচিত গহিরা মরহুম ফজলুল কাদের চৌধুরী উত্তরসূরী সামির কাদের চৌধুরী। তার পিতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরী রাউজান ও রাঙ্গুনিয়া আসনের সাবেক সংসদ সদস্য ছিল। বিএনপির ইমেজ ছাড়াও তাদের পরিবারের ইমেজে বিশাল ভোট ব্যংক রয়েছে উত্তর চট্টগ্রামে। তবে বিগত সময়ে সামির কাদের চৌধুরীর রড় চাচা সালাহ উদ্দিন কাদের চৌধুরী মানবতা বিরোধী যুদ্ধাপরাধে ফাঁসি হলে পরিবারটি অনেকটা কোন্ঠাসা হয়ে পরে। সামিরের পিতা পিতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বিভিন্ন রাজনৈতিক মামলায় র্জজরিত। বেকায়দায় থাকা পরিবারটি থেকে হঠাৎ পরিচ্ছন্ন তরুণ সামির কাদের চৌধুরীর অভিষেক হওয়ায় বিএনপির রাজনীতিতে ইমেজ সৃষ্টি হয়েছে। শিক্ষিত ও তারুণ্যের অধিকারী সামির পারিবারিক ইমেজ কাজে লাগিয়ে রাউজানের সাংসদ হতে চাই। ভূল পথে পরিচালিত দলকে সুস্থধারায় নিয়ে এসে জনগনের কল্যাণে কাজ করার ইচ্ছা পোষণ করে বিএনপির মনোনয়ন ফরম নিয়েছেন বলে জানা যায়। স্থানীয় নেতাকর্মীরা জানান, তারুণ্যে শক্তি নিয়ে সামির মনোনয়ন পেলে দলের জন্য মঙ্গল হবে। তার নেতৃত্বে ভোট বিল্পব হবে রাউজানে।