চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

শংকর চৌধুরী খাগড়াছড়ি জেলা প্রতিনিধি

খাগড়াছড়িতে কিশোরীকে গণধর্ষণের অভিযোগ

প্রকাশ: ২০১৮-১১-২২ ০০:৩৬:০৬ || আপডেট: ২০১৮-১১-২২ ০০:৩৬:৩৮

শংকর চৌধুরী,খাগড়াছড়ি॥

পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অষ্টম শ্রেণীতে পড়–য়া এক শিক্ষার্থী কিশোরিকে ঘর থেকে তুলে এনে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) সন্ধ্যার দিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের তানাক্কাপাড়ার বটতলী এলাকায় এঘটনা ঘটে। ওই কিশোরী স্থানীয় বটতলী জুনিয়র হাই স্কুলের ৮ম শ্রেণীর শিক্ষার্থী। বর্তমানে সে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে এই বিষয়ে কিছুই জানেননা বলে জানিয়েছেন মাটিরাঙ্গা থানার ওসি সৈয়দ জাকির হোসেন।

কিশোরির পরিবার ও স্থানীয় সুত্রে জানা গেছে, ‘ মঙ্গলবার সন্ধ্যার পর মেয়েটি বাড়ির পাশে গেলে তাইন্দং ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মো: আব্দুস ছামাদ (৫৫) এবং স্থানীয় বখাটে যুবক আব্দুল হামিদ (৩২) সহ চার যুবক মেয়েটিকে মুখ বেঁেধ পাশের ধান ক্ষেতে নিয়ে গিয়ে জোর পূর্বক গণধর্ষণ করে। ধষর্ণের পর শিশুকে ধান ক্ষেতে ফেলে রেখে পালিয়ে যায় ধর্ষকরা। রাতে খোঁজাখুজির পর খবর পেয়ে স্বজনরা অজ্ঞান অবস্থায় কিশোরিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

ঘটনার পর থেকে মাটিরাঙার একটি প্রভাবশালী মহল ঘটনাটিকে ধামাচাপা দেয়ার জন্য চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে। বিষয়টি যাতে থানাপুলিশ পর্যন্ত না গড়ায় সেজন্য সামাজিকভাবে ফয়সালার প্রস্তাবও দেয়া হয়েছে কিশোরীর স্বজনদের।

কিশোরী অভিযোগ করে বলেন, গত কয়েকদিন আগে ধর্ষক সামাদ, হামিদসহ আরো কয়েকজন তাঁর চাচা শফিকুল ইসলামের বাসায় আগুন ধরিয়ে দেয়। এই ঘটনা কিশোরী দেখে ফেলায় তাকে কাউকে না বলতে হুমকি দেয়া হয়। কিন্তু কিশোরী বাসায় বিষয়টি জানিয়ে দেয়ায় ক্ষুদ্ধ হয়ে তাকে ধর্ষণ করা হয়। কিশোরীর বাবা আব্দুল ছাত্তার ও মা শাহেনা আক্তার দোষীদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবী জানান।

নির্যাতিতার স্বজনরা জানান, গতকাল সন্ধ্যায় রান্নাঘরে রাতের খাবার তৈরী করার সময় সামাদসহ তার সঙ্গীরা মিলে কিশোরীকে বাড়ির পাশে ধান খেতে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে। রান্না ঘরে মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে ধান খেত থেকে অজ্ঞান অবস্থায় কিশোরীকে উদ্ধার করা হয়। মাটিরাঙা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে স্বাস্থ্য পরীক্ষার জন্য কিশোরীকে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

খাগড়াছড়ি সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সুবল জ্যোতি চাকমা বলেন, পুলিশের কাগজ পেলে কিশোরীর শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হবে।

ধর্ষিতার পিতা মো: আব্দুল ছাত্তার জানান, দীর্ঘদিন ধরেই স্থানীয় কতিপয় বখাটে যুবক আমার মেয়েকে উত্যক্ত করে আসছিল। ঘটনার দিন সুযোগ পেয়ে তারা আমার মেয়েকে বাড়ির পাশ থেকে মুখ বেঁধে তুলে নিয়ে যায়। মেয়ের শারিরীক অবস্থা গুরুতর উল্লেখ করে তিনি জড়িতদের শাস্তির দাবি করেন।

এই ব্যাপারে তবলছড়ি পুলিশ ফাঁড়ির আইসি মোহাম্মদ ইলিয়াছ জানান, ঘটনা শুনেছি। তবে এবিষয়ে এখনো কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *