চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

চট্টগ্রামেে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ, ৫ হাজার উদ্ধার

প্রকাশ: ২০১৮-১১-২২ ১১:৪১:০৪ || আপডেট: ২০১৮-১১-২২ ১১:৪১:০৪

বীর কন্ঠ ডেস্ক :

নগরের ফিরিঙ্গীবাজার এলাকা থেকে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মোঃ সিরাজুল ইসলাম (৩২), মোঃ দুলাল (৩৩) ও মোঃ বাবুল (৪২)। মঙ্গলবার (২০ নভেম্বর) রাত ৯টায় তাদের গ্রেফতার করা হয়।

এসময় ইয়াবা পাচারে ব্যবহৃত পিকআপ আটকের পাশাপাশি উদ্ধার করা হয় ৫ হাজার ইয়াবা।

বিষয়টি নিশ্চিত করে নগর গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (পশ্চিম) মোহাম্মদ মঈনুল ইসলাম সাংবাদিকের  জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানার ফিরিঙ্গীবাজার মোড়ের বিসমিল্লাহ ভাতঘরের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ১টি পিকআপ ও ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন আসামিকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা জানায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো কক্সবাজার বাজারঘাটা থেকে চট্টগ্রাম হয়ে চাঁদপুর নিয়ে যাওয়া হচ্ছিল।গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *