চট্টগ্রাম, , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

এস. এম. রাশেদ চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশে ইয়াবা,গাঁজা ও মহিলাসহ বিভিন্ন মামলায় আটক ৭

প্রকাশ: ২০১৮-১১-২২ ১৯:৫৬:১৩ || আপডেট: ২০১৮-১১-২২ ১৯:৫৬:১৩

চন্দনাইশ প্রতিনিধি:

চন্দনাইশ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় গত ২১ নভেম্বর বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ বিভিন্ন মামলার ৭ আসামীকে গ্রেফতার করেছে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, চন্দনাইশ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বৈলতলী জাফরাবাদ এলাকার আইয়ুব আলীর পুত্র আবু তৈয়ব (৩৬) ১শ পিছ, একই এলাকার আবুল কালামের স্ত্রী সুরমা বেগম (৩৫) ২’শ পিছ ইয়াবা, ও পাঠানদন্ডী এলাকার মৃত সোলতান আহমদের পুত্র মোঃ শফি (৪০) কে ৫৫ পিছ ইয়াবা এবং ১’শ গ্রাম গাঁজাসহ তাদের বাড়ী থেকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে পৃথক দুটি মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ প্রেরণ করেছে। অন্যদিকে একই রাতে সি,আর,জিআর ও গ্রেফতার পরোয়াভূক্ত আরো ৪ আসামীকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন, মোঃ নাছির উদ্দীন (৩৯), মোঃ বেলা (৩৪) মোঃ কামাল (৩০) ও মোঃ রুবেল (২৮)।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেশব চক্রবর্তী ইয়াবাসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ৭ আসামীকে গ্রেফতারের সত্যত্বা নিশ্চিত করেন এবং তাদেরকে ২২ নভেম্বর আদালতে প্রেরণ করেন বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *