এস. এম. রাশেদ
চন্দনাইশ প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১১-২২ ১৯:৫২:৫৪ || আপডেট: ২০১৮-১১-২২ ১৯:৫২:৫৪
চন্দনাইশ প্রতিনিধি:
চন্দনাইশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন গত ২১ নভেম্বর ভিন্ন ভিন্ন ভাবে ঈদে মিলাদুন্নবী উদযাপন করেছেন। জামিজুরীসুন্নিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসাঃ জামিজুরী রজবিয়া আজিজিয়া রহমানিয়া সুন্নিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার উদ্যোগে অধ্যক্ষ মুফতি আহমদ হোছাইন আল-কাদেরীর নেতৃত্বে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আগমন উপলক্ষে ২১ নভেম্বর সকাল ৯টায় জামিজুরী মাদ্রাসা প্রাঙ্গন হতে এক পবিত্র জশনে জুলুছ বের হয়। জুলুছটি জামিজুরী পাঠানীপুল এলাকা দিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী, বিওসির মোড়সহ মৌলভীর দোকান পর্যন্ত প্রদক্ষিণ করেন। উক্ত জুলুছটিতে মাওলানা আবদুল আলীম আল-কাদেরী, মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম, মরহুম আবুল কাশেম লেদু ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব লোকমান হাকিম, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক নবাব আলী, সাবেক চেয়ার্যমান আবদুলা আল নোমান বেগ,মাওলানা আবদুল কুদ্দুস, জামাল উদ্দীন, কাজী জহির নুর, মোঃ লাভলু, জাগের হোসেন সওঃ নেতৃবৃন্দ। দোহাজারী রায়জোয়ারা সুন্নিয়া দাখিল মাদ্রাসা, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা, যুবসেনা, ইসলামী ফ্রন্টসহ বিভিন্ন মাদ্রাসা সামাজিক সংগঠন ও ধর্মপ্রাণ হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। বিশাল জুলুছটি মাদ্রাসা ময়দানে পৌঁছে বিশেষ মোনাজাতের মাধ্যমে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুছের মাধ্যমে সমাপ্তি ঘটে।