চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে: কর্নেল অলি

প্রকাশ: ২০১৮-১১-২২ ২১:০৮:২৮ || আপডেট: ২০১৮-১১-২২ ২১:০৮:২৮

বীর কন্ঠ ডেস্ক :

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার ক্ষেত্রে গুরুত্ব পাবে এমন ১২টি প্রস্তাবনা তুলে ধরেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও ২০ দলীয় জোটের প্রধান সমন্বয়ক কর্নেল (অব.) ড. অলি আহমেদ।

বৃহস্পতিবার রাজধানীর বনানীতে ‘ফিউশন হান্ট হোটেলে’ সংবাদ সম্মেলন করে তিনি এ প্রস্তাবনা দেন।

অলি আহমেদ অভিযোগ করেন, ‘তফসিল ঘোষণার পরও বিএনপির অনেক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়ে তাদের গ্রেফতার করা হচ্ছে। অভিযোগ দিলেও নির্বাচন কমিশন এ বিষয়ে নীরব ভূমিকা পালন করছে।’

পরিস্থিতি এভাবে চলতে থাকলে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে না বলেও মন্তব্য করেন তিনি।

অলি আহমেদ বলেন, ‘নতুন নতুন ব্যাংক অনুমোদনের ফলে অর্থনীতিতে যে কোনো সময় ব্যাপক ধস নামতে পারে। এখন জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এ অবস্থা থেকে উত্তরণে জাতি-ধর্ম-দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’তিনি বলেন, ‘ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সরকার গঠন করতে হবে। এজন্য প্রয়োজন জনগণের সৎ সাহস এবং সচেতনতা।’পরে আগামীতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হলে ১২টি বিষয়ে গুরুত্ব দেয়া হবে বলে লিখিত বক্তব্যে জানান কর্নেল অলি আহমেদ।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, সিনিয়র যুগ্ম-মহাসচিব শাহদাৎ হোসেন সেলিম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *