চট্টগ্রাম, , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

নূর হোসেন মামুন , কাপ্তাই প্রতিনিধি :

দূর্গোম এলাকায় মিলবে সেবা ওয়াগ্গা ইউপিতে নির্মাণ হচ্ছে নতুন ডিজিটাল সেবা কেন্দ্র 

প্রকাশ: ২০১৮-১১-২২ ১৮:১৫:২৮ || আপডেট: ২০১৮-১১-২২ ১৮:১৫:২৮

নূর হোসেন মামুন, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি-

রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের অধিকাংশ স্থানেই মিলছেনা যথার্থ ইন্টারনেট সেবা। বিদ্যুৎ থাকলেও নেই ভাল্টেজ। ফলে এই ইউনিয়নের জনসাধারণেরা  জন্ম মৃত্যু সনদ, পার্সপোট সেবা, যুব সমাজের জন্য কম্পিউটার প্রশিক্ষণ, ইন্টারনেট সেবা সহ সকল ধরনের নাগরিক ইন্টারনেট সেবা পেতে পড়ছে বিপাকে।

ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ সচিব মো. জামাল উদ্দিন জানান, ওয়াগ্গা ইউপির বড়ইছড়িস্থ পুরাতন কার্যালয়ের ডিজিটাল সেবা কেন্দ্রে মিলতো এসব সেবা। ফলে উপকৃত হতো স্থানীয়রা। কিন্তু নতুন ইউপি কমপ্লেক্স ভবন সংলগ্ন এলাকায় ইন্টারনেট সেবার ব্যাহাল দশার ও লো-ভোল্টেজের ফলে ইউনিয়নটিতে মিলছেনা এসব সেবা। ফলে অব্যবহৃত হতে হতে নষ্টের পথে সেবা কেন্দ্রের প্রয়োজনীয় যন্ত্রাংশ সমূহ।

এদিকে, লোকাল গর্ভনেন্স সার্পোট প্রজেক্টের (এলজিএসপি) অর্থায়নে ৫ লাখ টাকা ব্যয়ে কাপ্তাই উপজেলার ৫নং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের কমপ্লেক্সের পাশেই নির্মাণ করা হচ্ছে আধুনিক ডিজিটাল সেবা কেন্দ্র। এটি নির্মাণ হয়ে গেলে উপজেলা প্রশাসনের সার্বিক তত্তাবধানে যাবতীয় সেবা পাবে স্থানীয়রা এমনটাই প্রত্যাশা করছেন স্থানীয় জনসাধারণেরা।

এদিকে বৃহস্পতিবার দুপুরে ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেবা কেন্দ্রের ভবন নির্মাণ কাজের পরিদর্শন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা অাশ্রাফ অাহমেদ রাসেল। এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, ইউপি চেয়ারম্যান চিরঞ্জিত তনচংগ্যা, কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক ঝুঁলন দত্ত, সাংবাদিক নূর হোসেন মামুন সহ অারও অনেকে।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা অাশ্রাফ অাহমেদ রাসেল জানান, সরকারের যে ডিজিটাল প্রকল্প তার অধিনেই অল্প কিছুদিনের মধ্যে ব্রড-ব্রেন্ডের মাধ্যমে এখানে ইন্টারনেট সেবা প্রদান করা হবে। ডিজিটাল সেবা কেন্দ্রটি নির্মাণের মাধ্যমে জনগণের দোরগারায় সেবা প্রদানের অারও একধাপ এগিয়ে যাবে মনে করছেন তিনি।

ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরঞ্জিত তনচংগ্যা জানান, এই সেবা কেন্দ্রটি চালু করতে পারলে এই ইউনিয়নের দূর্গোম ও দুর-দুরান্ত থেকে যারা সেবা গ্রহণের জন্য এখানে অাসবেন তাদের জন্য অনেক উপকার হবে বলে অামি মনে করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *