চট্টগ্রাম, , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

দেড়’শ বছরের পুরানো হাতে লেখা কোরআন শরীফ সংগ্রহ করলেন  রাউজানের নেছার উদ্দিন

প্রকাশ: ২০১৮-১১-২২ ২০:২১:৫৮ || আপডেট: ২০১৮-১১-২২ ২০:২১:৫৮

প্রদীপ শীল, রাউজান:

চট্টগ্রামের রাউজান উপজেলায় খড়ের তৈরি কাগজে বাঁশের তৈরি কলমে লেখা দেড়শ বছরের পুরানো হাতে লেখা পবিত্র কুরআন শরীফ সংগ্রহে রেখেছেন সৈয়দ নেছার উদ্দিন। এই পবিত্র কুরআন শরীফটি বর্তমানে অক্ষত অবস্থায় রয়েছে। পবিত্র কুরআন শরীফটি বর্তমানে চট্টগ্রামের রাউজানে সৈয়দ নেছার উদ্দিন এর তত্ত্বাবধানে রয়েছে। আর সৈয়দ নেছার উদ্দিন পূর্ব গুজরা গ্রামের সৈয়দ বাড়ির সৈয়দ নুরুজ্জামানের পুত্র। তিনি জানান, তখনকার সময়ে কোন ছাফাখানা না থাকাতে আমার প্রপিতামহ সৈয়দ জমির উদ্দিন বিশেষ পদ্ধতিতে খড়ের তৈরি কাগজে  শিমের পাতা ও শিমের বীজ আগুনে পুড়িয়ে কালি বানিয়ে বাঁশের কলম দিয়ে নিজ হাতে পবিত্র কুরআন শরীফের প্রতিটি হরফ লিখে তা এলাকার মানুষের মাঝে বিতরণ করে কুরআন শিক্ষা দিতেন। তার হাতের লেখা ছিল মুক্তার মতন সুন্দর। অবিকল ছাপাখানার কুরআন শরীফের মতন দেখতে সৈয়দ জমির উদ্দিনের হাতে লেখা কুরআন শরীফটি দেখে সকলে বিস্মিত হন।  কুরআন শরীফের লেখক সৈয়দ জমির উদ্দিনের শিক্ষা জীবন সম্পর্কে তিনি জানান, তার প্রপিতামহ রাউজান উপজেলার সুপ্রসিদ্ধ আধার মানিক গ্রামে ১৮৫৭ সালে সৈয়দ আশরাফ এর ঔরসে সৈয়দ আউলিয়ার বাড়িতে জন্ম গ্রহণ করেন। প্রাথমিক শিক্ষা নিজ অঞ্চলে সমাপ্ত করে উচ্চ শিক্ষার জন্য তিনি ভারতে গমন করে কলকাতা আলীয়া মাদরাসা হতে কুরআন, হাদীস ও ফিকাহ শাস্ত্রে পান্ডিত্য অর্জন করে উচ্চ শিক্ষা সমাপ্ত করেন। পরিশেষে ভারতের ইউপি রাজ্যের বেরিলি শরীফের আল্লামা শাহ আহমদ রেজা খান এর নিকট বায়াত হয়ে কঠিন রেয়াজতের মাধ্যমে তার নিকট হতে খেলাফত লাভ করার পর ভারতের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল, পাকিস্তান ও বার্মার বিভিন্ন অঞ্চলে ইসলাম প্রচার করার পর স্বীয় পীরের নির্দেশে নিজ অঞ্চলে ফিরে এসে মানুষকে আধ্যাতিœকতা শিক্ষা দেয়ার লক্ষে পূর্ব গুজরায় সৈয়দ বাড়ি জামে মসজিদ ও মসজিদ সংলগ্ন খানকাহ প্রতিষ্ঠা করে মানুষকে কুরআন, হাদীস, ফিকাহ ও আধ্যাত্মিকতা শিক্ষা দিতেন এবং নিজ হাতে পবিত্র কুরআন শরীফ লিখে তা মানুষের নিকট বিতরণ করতেন। এই আধ্যাত্মিক সাধক ১৭ জানুয়ারী ১৯৩০ সালে পূর্ব গুজরার সৈয়দ বাড়িতে ইন্তেকাল করেন। এটি সংরক্ষণের ধারাবাহিকতা সম্পর্কে সৈয়দ নেছার উদ্দিন জানান, তার ইন্তেকালের পর তার হাতে লেখা কুরআন শরীফের মধ্য হতে একটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে নিয়ে যায় কর্তৃপক্ষ এবং একটি তার প্রপৌত্র সৈয়দ নেছার উদ্দিন সংগ্রহে রেখেছেন। তার পূর্বে এই কুরআন শরীফটি সৈয়দ সিরাজুল হক নামের বংশের অন্য জনের কাছে এটি রক্ষিত ছিল। পরবর্তীতে এটি সৈয়দ নেছার উদ্দিন যতœ করে তার নিকট রেখেছেন। তিনি বলেন আমৃত্যু পর্যন্ত এই কুরআন শরীফটি তার নিকট সংগ্রহে রাখার ইচ্ছে আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *