আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১১-২২ ২০:২৫:৫০ || আপডেট: ২০১৮-১১-২২ ২০:২৬:১৮
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :
পটিয়া পৌরসভা ৪নং ওয়ার্ড ১২ দিন ব্যাপী ঈদে মিলাদুন্নবী (দ.) উদ্যাপন কমিটির উদ্যোগে শেয়ানপাড়া শরীফ খাঁ জামে মসজিদ ময়দানে ২য় বারের মত আয়োজিত শেয়ানপাড়া ১২ দিন ব্যাপী মাহফিলে সমাপনী দিবসে প্রধান অতিথি ছিলেন-এডভোকেট মুহাম্মদ মুসাহেব উদ্দিন বখতিয়ার। প্রধান আলোচক ছিলেন-হযরতুলহাজ্ব মাওলানা হাফেজ মুহাম্মদ আশরাফুজ্জমান আলকাদেরী।
নির্ধারিত বিষয়ে বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (দ.) ছিলেন বিশ্বশান্তির অগ্রদূত। সমাজ জীবনে সর্বক্ষেত্রে সুখ ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি একটি আদর্শ জীবন বিধান গঠন করে সর্বাধিক কৃতিত্বের আসনে অধিষ্টিত হয়েছেন। যার প্রশস্তি সর্বকালেরও সর্বযুগের জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে সব মানুষের মুখে মুখে বিধৃত। তিনি এমন এক সময় পৃথিবীতে আগমন করেন যখন আরবের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, নৈতিক ও ধর্মীয় অবস্থা চরম সীমায় পৌঁছেছিল। বিশ্বমানবতার সেই ঘোরতর অন্ধকারে ভূ-পৃষ্ঠে হেদায়তের আলোকবর্তিকা নিয়ে ৫৭০খ্রি: ১২ই রবিউল আউয়াল মক্কায় আগমন করেন।
আল্লাহ এরশাদ করেন-“আমি আপনাকে সমগ্র বিশ্বজগতের জন্য রহমত রূপে প্রেরণ করেছি”। সমাজে তার শান্তি প্রতিষ্ঠার পদক্ষেপ ও পদ্ধতি ছিল অনন্য। যুদ্ধ বিদ্রোহ, কলহ বিবাদ, রক্তপাত, অরাজকতা ইত্যাদি দূরীভুত করে শান্তিপূর্ণ সহাবস্থান ও সৌর্হাদ্য ভিত্তিতে তিনি একটি অনুপম আদর্শ কল্যাণমূলক সমাজ প্রতিষ্ঠা করতে সক্ষম হন। মদিনা হিজরতের পর তিনি সেখানে আদর্শ ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য রাষ্ট্র নিরাপত্তা, নাগরিকদের মধ্যে শান্তি, সম্প্রীতি বজায় রাখাসহ মদিনার সনদ প্রণয়ন ও বাস্তবায়ন করেন। মানব ইতিহাসে যেটি প্রথম প্রশাসনিক সংবিধান “মদিনার সনদ”। যাতে সেখানে বসবাসরত সব ধর্মাবলম্বী অধিকারের যথোপযুক্ত স্বীকৃতি ছিল।
পরিশেষে বক্তারা বলেন-চলমান বিশ্বে তার সুবিচার ও সুশাসন কায়েম হলে পৃথিবীতে কোন প্রকার সামাজিক অশান্তি ও বিশৃঙ্খলা বিরাজমান থাকত না। তাওহীদের আদর্শ সাম্য, মৈত্রি, ঐক্য, শৃঙ্খলা, ন্যায়নীতি ও মানব প্রেমের অগ্রদূত মহানবী (দ.) এর পবিত্র জীবন চরিত্র মানবতার ইতিহাসে তুলনাবিহীন। সমাজ সংস্কারক, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, রাষ্ট্রনায়ক, ব্যবসায়ী, বিচারক, স্বামী, পিতা, বিশ্বমানবতার মুক্তিদাতা ও শান্তির অগ্রদূত হিসাবে অর্থাৎ মানব জীবনের প্রতিটি বিষয়ের তিনি ছিলেন অতুলনীয় আদর্শের ধারক ও বাহক।
বর্তমান সমাজের সকল হিংসা, বিদ্ধেষ, সন্ত্রাস, দূর্ণীতি, শোষণ, বঞ্চনা, বৈষম্য ও বিভ্রান্তি দূরীভূত হয়ে মানব সমাজ শান্তি ও সংহতি প্রতিষ্ঠায় ধর্মীয় ভাবগাম্ভীর্য্যরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদ্যোপনের মধ্যে দিয়ে সর্বক্ষেত্রে মহানবী (দ.) এর জীবনাদর্শ বাস্তবায়িত হোক এটাই আমাদের প্রত্যাশা।
বিশেষ অতিথি ছিলেন-মাওলানা মুহাম্মদ ওমর ফারুক নঈমী। সভাপতিত্ব করেন- হযুরতুলহাজ্ব মাওলানা গাজী আবদুল মুমিন। উদ্বোধক ছিলেন-মো: আকিজ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন-হাজী আবদুল মালেক, মোহাম্মদ আলী হোসেন, নুরুল হক চিশতী, মাওলানা ফরিদুল আলম, আহমদ হালিমী, মাওলানা ফরিদুল আলম, গাজী মো: আবদুল মুমিন, মো: ফারুকুল ইসলাম, ক্বারী মো: সিরাজুল মোস্তফা, মাওলানা জাকির হোসেন, হাজী রফিকুল ইসলাম, মোহাম্মদ শওকত আলী প্রমুখ।
এতে পবিত্র কোরআন হতে সুরা আহযাব এর ৪৫ থেকে ৫০নং আয়াতের বঙ্গানুবাদসহ তেলাওয়াত করেন হাফেজ মুহাম্মদ আনোয়ার রেজা। নাতে রাসূল (দঃ) পরিবেশন করেন শায়ের মুহাম্মদ রিয়াদুল হক। মাহফিল পরিচালনা করেন-মাহমুদুর রহমান (মামুন)।