আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১১-২২ ২০:১৬:৫৮ || আপডেট: ২০১৮-১১-২২ ২০:১৬:৫৮
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :
পটিয়ায় ঐতিহাসিক ১২ রবিউল আউয়াল শরীফ উপলক্ষে গত বুধবার সকালে আমির ভান্ডার কমপ্লেক্স ও জমাতে হিজবে রাসুল সা:) বাংলদেশের উদ্যোগে এক বিশাল জশনে জুলুছ পটিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এতে অগ্রভাগে ছিলেন আমার ভান্ডার দরবার শরীফের পীরে তরিকত্ব ও আমিরুল আউলিয়া সুন্নিয়া দাখিল মাদরাসা সহ অসংখ্য মাদরাসার প্রতিষ্টাতা শাহসূফি সৈয়দ খায়রুল বশর শাহ আল আমিরী, তার সাথে ছিলেন আলহাজ¦ শাহসূফী সৈয়দ ফরিদুল আবছার শাহ্ আমিরী, শাহসূফী সৈয়দ শামুন রশিদ শাহ আমিরী, সৈয়দ কুতুব উদ্দিন শাহ্ আমিরী, সৈয়দ পেয়ারুল মোস্তাফা শাহ্ আমিরী, সৈয়দ করিমুল মোস্তাফা শাহ্ আমিরী, সৈয়দ তৌহিদ শাহ্ আমিরী, সৈয়দ ফখরুদ্দিন শাহ আমিরী, সৈয়দ মেহেরাজুল আলম শাহ্ আমিরী, সৈয়দ ফোরকানুল হক শাহ্ আমিরী, সৈয়দ খলিলুজ্জামান শাহ্ আমিরী (শিবলু), সৈয়দ সায়েমুল্লাহ শাহ্ আমিরী, সৈয়দ আমির হোসেন শাহ্ আমিরী,
বক্তব্য রাখেন পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, আবদুল খালেক চেয়ারম্যান, নাছির উদ্দিন পদ্মা, পৌর কাউন্সিলর বৃন্দ, পটিয়া প্রেস ক্লাব সভাপতি এসএমএকে জাহাঙ্গীর আমিরী, আ’লীগ নেতা আইয়ুব বাবুল, পৌর আ’লীগ সাধারণ সম্পাদক আলমগীর আলম, আমির ভান্ডার কমপ্লেক্স সাধারণ সম্পাদক আমির হোসেন, প্রচার প্রকাশনা সম্পাদক মো. কামরুল ইসলাম ছাড়াও এতে দরবারের বিভিন্ন মনজিলের সাজ্জাদানশীন পীর সাহেব এবং বিভিন্ন দরবারের সাজ্জাদানশীনগণ, বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবীসহ শত শত সাধারণ মানুষ অংশ নেন।
জুলুছ শেষে আমির ভান্ডার দরবার শরীফ প্রাঙ্গনে অনুষ্ঠিত এক বিশাল মাহফিলে মোনাজাত পরিচালনা করেন আমির ভান্ডার সংসদের সভাপতি শাহসূফী মামুন রশিদ শাহ আমিরী (মা:জি:আ:)। ব্যবস্থাপনায় আমির ভান্ডার দরবার শরীফ ও আমির ভান্ডার কমপ্লেক্স। এতে বিশ্ব নবী হজরত মুহাম্মদ (সা:) এর আদর্শ অনুস্মরণের মাধ্যমে আদর্শিক জীবন গঠন ও মানবতাময় পৃথিবী গড়ার আহবান জানিয়ে বলা হয় হুযুরে পাক (সা:) কে মহান আল্লাহ রাব্বুল আলামীন মানব জাতির জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছিলেন।
তাই আল্লাহর রাসূলের আদর্শ অনুসরণ আজ সময়ের দাবি। তারা আরো বলেন, রাসূলে পাক পরস্পর ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও অসাম্প্রদায়িক এবং মানবতার শিক্ষা দিয়েছেন। আজ মানুষের ঈমানের কমজুরীর কারণে সর্বক্ষেত্রে অশান্ত ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হচ্ছে।