চট্টগ্রাম, , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বীর কন্ঠ ডেস্ক কন্ট্রিবিউটর

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার মামলায় বিএনপি নেতা গিয়াস কাদের কারাগারে

প্রকাশ: ২০১৮-১১-২২ ১৩:৩৬:২৮ || আপডেট: ২০১৮-১১-২২ ১৩:৩৬:২৮

বীর কন্ঠ ডেস্ক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গিয়াস উদ্দিন কাদের চৌধুরী একাত্তরে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত সালাউদ্দিন কাদের চৌধুরীর ছোট ভাই।

বৃহস্পতিবার (২২ নভেম্বর) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়ন্তী রাণী রায়ের আদালত এ আদেশ দেন বলে জানিয়ে চট্টগ্রাম জেলা পুলিশের কোর্ট পরিদর্শক বিজন কুমার বড়ুয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় গিয়াস উদ্দিন কাদের চৌধুরী জামিনে গিয়ে পলাতক ছিলেন। বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে ফের জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

উল্লেখ্য, গত ৩০ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে ফটিকছড়ি থানায় মামলাটি করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দিন। মামলায় আরও অজ্ঞাতনামা ৬০-৭০ জনকে আসামি করা হয়। মামলার এজাহারে বলা হয়, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৯ মে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় গিয়াস উদ্দিন কাদের চৌধুরী তার বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনার বাবার চেয়েও আপনার অবস্থা খারাপ হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *