এম,শফিউল আলম
ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১১-২২ ২২:০১:০০ || আপডেট: ২০১৮-১১-২২ ২২:০১:০০
শফিউল আলম.ফটিকছড়ি:
ফটিকছড়িতে অবৈধভাবে পাচারকালে (১১৮ টুকরা) ১০৬. ৪২ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার করেছে বন বিভাগ। ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট নারায়ণহাট রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা উত্তম কুমারের নেতৃত্বে আজ ২২ নভেম্বর বৃহস্পতিবার সকালে ফটিকছড়ি উপজেলার বিবিরহাট বাজারের ২ নং বাশঁ ঘাটা এলাকা থেকে এ সেগুন কাঠ উদ্ধার করা হয় বলে জানা গেছে। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চোরাইপথে অবৈধভাবে সেগুন কাঠ পাচারের খবর পেয়ে নারায়নাহাট রেঞ্জার কর্মকর্তা এর নেতৃত্বে ধুরুং বিট কর্মকর্তারা এই অভিযান পরিচালনা করে বিবিরহাট বাজারের বাশ ঘাটা এলাকা থেকে এ সেগুন কাঠ উদ্ধার করা হয় বলে জানা গেছে। জব্দকৃত কাঠের মূল্য আনুমানিক দেড় লক্ষ টাকা বলে বলে জানা গেছে।