চট্টগ্রাম, , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

এম,শফিউল আলম ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষি শ্রমিকের মৃত্যু

প্রকাশ: ২০১৮-১১-২২ ২০:০৪:৩৬ || আপডেট: ২০১৮-১১-২২ ২০:০৪:৩৬

শফিউল আলম.ফটিকছড়ি:

ফটিকছড়ি পৌরসভায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আব্দুল জলিল(৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ ২২ নভেম্বর দুপুরে ফটিকছড়ি পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডের জুবলি স্কুলের পূর্ব পাশে তেজেন্দ্র মাস্টার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত অাব্দুল নেত্রকোনার জেলার কমলাকান্দার উপজেলার জোপলা ইউনিয়নের কালা চাঁন মিয়ার পুত্র। তার সহকর্মীরা জানাই গত ২০ দিন আগে নেত্রকোনা জেলা থেকে ফটিকছড়িতে আসেন ধান কাটার শ্রমিক হিসেবে। সবাই যার যার কাজে শ্রমিক হিসেবে কাজে চলে যায়। জলিল এর মৃত্যুর খবর শুনে মেডিকেলে এসে তার লাশ দেখতে পায় বলে তারা জানায়। উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আজ দুপুর আড়াইটার দিকে এক শ্রমিককে নিয়ে আসেন স্থানীরা। শ্রমিকটি মেডিকেল নিয়ে অাসার অাগেই মারা গেছে বলে জানা গেছে। ফটিকছড়ি থানার এসআই মোহাম্মদ মোরশেদ জানাই, নিহত আব্দুল কৃষি শ্রমিক মারা গেছে, সে ফটিকছড়ি পৌরসভার ৭ নং ওয়ার্ডের জনৈক নেছার অাহমেদ বাগানে গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *