এম,শফিউল আলম
ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১১-২২ ১৮:০৯:২২ || আপডেট: ২০১৮-১১-২২ ১৮:০৯:২২
শফিউল আলম. ফটিকছড়ি:
ফটিকছড়িতে অাফাজ উদ্দিন (প্রকাশ) দুবাই মুন্না(২৭) নামের এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফটিকছড়ি থানা পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত ফটিকছড়ি থানা পুলিশের টিম গোপন সংবাদের ভিত্তিতে ফটিকছড়ির বিবিরহাট বাজার থেকে এ ইয়াবা ব্যবসায়ীকে আটক করে। আটকের পর তাকে তল্লাশি করে ছয়টি ইয়াবা উদ্ধার করে। পরে তার তথ্য অনুযায়ী তার বাড়ির নিজ ঘর থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করেছে বলে ফটিকছড়ি থানার সেকেন্ড অফিসার এসআই দেলোয়ার জানিয়েছেন। গ্রেপ্তারকৃত ইয়াবা ব্যবসায়ী সুন্দরপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নূর মোহাম্মদ খলিফার বাড়ির শফিউল বশর তহসিলদার এর পুত্র। ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বাবুল আক্তার বলেন গতরাতে পুলিশ অভিযান চালিয়ে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। তাকে আজ সকালে আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।