চট্টগ্রাম, , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

মীর সোলায়মান রাঙামাটি জেলা প্রতিনিধি

রাঙামাটিতে মানবাধিকার সাংবাদিকতা বিষয়ক কর্মশালা

প্রকাশ: ২০১৮-১১-২২ ২০:৩৯:২৩ || আপডেট: ২০১৮-১১-২২ ২০:৩৯:২৩

মীর সোলায়মান, রাঙামাটি :

রাঙামাটিতে কর্মরত সাংবাদিকদের নিয়ে মানবাধিকার সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার রাঙামাটি প্রেস ক্লাবে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম এ কর্মশালার আয়োজন করেন। দিনব্যাপী প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি শাখাওয়াত হোসেন রুবেল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এসএম শফি কামাল, বিশেষ অতিথি ছিলেন দৈনিক গিরিদর্পণ সম্পাদক একেএম মকছুদ আহমেদ, প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে, স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম এর সাধারণ সম্পাদক খাইরুজ্জামান কামাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাঙামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক।

আলোচনা বক্তারা বলেন, মানবাধিকার প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভুমিকা অপরিসীম। সাংবাদিকতার কারণে বিশে^ মানবাধিকার পরিস্থিতির উন্নতি হয়েছে। বিশেষ করে নারী ও শিশুদের অধিকার সম্পর্কে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। কিন্তু পার্বত্য চট্টগ্রামে সাধারণ মানুষের পাশপাশি সাংবাদিকরাও অনেক ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘনের শিকার হন।

আলোচনা শেষে কর্মশালায় অংশগ্রহণকারীদের মাঝে সার্ঠিফিকেট বিতরণ করেন অতিথিরা। কর্মশালায় রাঙামাটিতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ২৫জন সংবাদকর্মী অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *