প্রকাশ: ২০১৮-১১-২২ ২০:৩৫:৫৩ || আপডেট: ২০১৮-১১-২২ ২০:৩৫:৫৩
রাঙ্গুনিয়া প্রতিনিধি :
রাঙ্গুনিয়ায় দুটি অবৈধ বালু তোলার খননযন্ত্র নষ্ট করে পুড়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় বালু তোলার সরঞ্জামাদি ও পাইপ নষ্ট করে দেয়া হয়। একটি খননযন্ত্র উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আবু তৈয়ব ছিদ্দিকীর বলে স্থানীয়রা জানান। বৃহষ্পতিবার(২২ নভেম্বর) দুপুরে উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন ও হোছনাবাদ ইউনিয়নের ইছামতি নদীতে অভিযান চালান ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান। আদালতকে সহযোগিতা করেন থানার এসআই মো. শরীফুজ্জামানসহ একদল পুলিশ।
ইউএনও মো. মাসুদুর রহমান বলেন, “ দীর্ঘদিন ধরে অবৈধভাবে ইছামতি নদী থেকে বালু তোলার অভিযোগ করছেন স্থানীয়রা। অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। তবে ঘটনার সাথে জড়িত কাউকে পাওয়া যায়নি।”