প্রকাশ: ২০১৮-১১-২২ ২০:৩১:১০ || আপডেট: ২০১৮-১১-২২ ২০:৩১:১০
আব্বাস হোসাইন আফতাব, রাঙ্গুনিয়া
সম্মিলিত জাতীয় জোটের শরীক দল বাংলাদেশ ইসলামী ফ্রন্ট’র প্রার্থী রাঙ্গুনিয়ায় সহকারি রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মো. মাসুদুর রহমান’র কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। বৃহষ্পতিবার (২২ নভেম্বর) বিকেলে উপজেলা ইসলামী ফ্রন্টের সমাজ কল্যান সম্পাদক প্রার্থী শাহজাদা সৈয়্যদ মাওলানা আবু নওশাদ নঈমী নিজে এই ফরম সংগ্রহ করেন। এসময় উপজেলা ইসলামী ফ্রন্টের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আলী শাহ নেছারী, সাধারন সম্পাদক করিম উদ্দিন হাছান, ফ্রন্ট নেতা মো. ছানাউল্লাহ, মো. মুছা, মো. কাদের মাস্টার, যুবসেনা নেতা মো. হারুন, মো. জামাল উদ্দিন, মিজানুর রহমান মাসুদ, ছাত্রসেনা উপজেলা (মধ্যম-দক্ষিন) সভাপতি এম. সোহেল তালুকদার, সাধারন সম্পাদক এইচ এম ফরিদ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ফজলুল করিম রিমন, উত্তরের সভাপতি এম এ কাদের জাহেদ, সাধারন সম্পাদক মুহাম্মদ আব্দুল খালেক, ছাত্রসেনা নেতা রবিউল মোস্তফা রাফি প্রমুখ।
দলীয় সূত্র জানায়, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী হিসেবে আবু নওশাদকে ১৬ নভেম্বর ইসলামী ফ্রন্টের সাধারন সভায় আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষনা করা হয়। নির্বাচনে তিনি “মোমবাতি ”প্রতীক নিয়ে নির্বাচন করবেন।”
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বৃহষ্পতিবার (২২ নভেম্বর) বিকেল পর্যন্ত তিনটি মনোনয়ন ফরম দেয়া হয়। যারা মনোনয়ন ফরম নিয়েছেন- ইসলামী ঐক্যজোটের মুফতি ফয়জুল্লাহ , ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মো. নেয়ামত উল্লাহ ও ইসলামী ফ্রন্টের সৈয়্যদ মাওলানা আবু নওশাদ নঈমী।