প্রকাশ: ২০১৮-১১-২২ ২১:৩১:১৬ || আপডেট: ২০১৮-১১-২২ ২১:৩১:১৬
রাঙ্গুনিয়া প্রতিনিধি :
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নির্বাচনের আগাম প্রচারনায় লাগানো ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড সরিয়ে নিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল বৃহষ্পতিবার (২২ নভেম্বর) সকাল ১০ টা থেকে সরফভাটা ইউনিয়ন, চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়ন ও মরিয়ম নগর ইউনিয়নে অভিযান চালান নির্বাহী হাকিম ও সহকারি কমিশনার (ভূমি) পূর্বিতা চাকমা। সহযোগিতা করেন থানা পুলিশ ও আনসার সদস্যরা।
সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান বলেন, “ নির্বাচন কমিশনের নির্দেশনা পর যে সব এলাকায় প্রচার সামগ্রী অপসারন করেননি সেসব এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে প্রচার সামগ্রী অপসারন করা হচ্ছে। পর্যায়ক্রমে সব জায়গা থেকে প্রচার সামগ্রী অপসারন করা হবে। ”
অভিযানের সাথে সংশ্লিষ্টরা জানান, গত রোববার উপজেলার প্রবেশ মুখ তাপ বিদ্যুৎ, পোমরা ইউনিয়নের শান্তির হাট, বুড়ির দোকান, গোচরা চৌমুহনী , গোডাউন, উপজেলা সদর ইছাখালী, রোয়াজার হাট এলাকায় ব্যানার, পোস্টার, ফেস্টুনসহ যেসব প্রচারসামগ্রী রয়েছে তা খুলে ফেলা হয়।
উল্লেখ্য, মার্কেট, রাস্তা, যানবাহন, সরকারি-বেসরকারি স্থাপনাসহ বিভিন্ন জায়গায় যাদের নামে আগাম নির্বাচনী ব্যানার, পোস্টার, ফেস্টুনসহ যেসব প্রচারসামগ্রী রয়েছে, তা রোববার(১৮ নভেম্বর) এর মধ্যে নামিয়ে ফেলার নির্দেশনা দেয় নির্বাচন কমিশন (ইসি)।